বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চলচ্চিত্রের মানুষ ও রাজনীতিবিদদের একটাই পার্থক্য : শাহরুখ

বিনোদন ডেস্ক :    |    ০৩:৫৭ পিএম, ২০২৬-০১-২৪

চলচ্চিত্রের মানুষ ও রাজনীতিবিদদের একটাই পার্থক্য : শাহরুখ

শাহরুখ খান এখন শুধু একজন অভিনেতা নন, তিনি বলিউডের জীবন্ত প্রতীক। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে রোমান্টিক নায়ক থেকে ধূসর ও জটিল চরিত্র- সব ক্ষেত্রেই নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন তিনি। তবে অভিনয়ের বাইরেও তার আরেকটি শক্তিশালী পরিচয় রয়েছে তার। তীক্ষ্ণ বুদ্ধি, দারুণ রসবোধ এবং নিজেকে মর্যাদার সঙ্গে বহন করার বিরল ক্ষমতার জন্য পরিচিত তিনি। সাক্ষাৎকার, বক্তৃতা কিংবা হঠাৎ ক্যামেরার সামনে করা মন্তব্য করে শাহরুখ প্রায়ই দর্শক ও ভক্তদের মুগ্ধ করেন। তার হাস্যরসে ভরপুর বক্তব্যের ভেতরে লুকিয়ে থাকে গভীর অর্থ। বিনোদন দুনিয়ার ভেতরের জটিলতা যেমন তিনি বোঝেন তেমনি বোঝেন সমাজ, ক্ষমতা, সাফল্য এবং মানুষের সম্পর্কের সূক্ষ্ম সমীকরণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ও রাজনীতির সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে শাহরুখ তার স্বভাবসুলভ রসিক ভঙ্গিতে একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, এক প্রভাবশালী রাজনীতিবিদ তাকে একবার বলেছিলেন, ‘রাজনীতিবিদ আর চলচ্চিত্রজগতের মানুষ প্রায় একই রকম, পার্থক্য শুধু এক জায়গায়। রাজনীতিবিদদের মতবিরোধ থাকলেও প্রকাশ্যে তারা একে অপরকে জড়িয়ে ধরেন, হাসিমুখে পাশাপাশি দাঁড়ান। আর চলচ্চিত্র জগতে ঠিক উল্টো। প্রকাশ্যে ঝগড়া বা মতবিরোধ দেখা গেলেও ব্যক্তিগতভাবে সম্পর্ক বেশ ভালো থাকে। কিন্তু সেটা থাকে গোপন। ভক্তরা মনে করে তারকারা বুঝি একে অন্যের জন্মের শত্রু। কিন্তু ভেতরে ভেতরে তারা গভীর সম্পর্কে থাকেন।’ এক লাইনের এই মন্তব্যে শাহরুখ প্রকাশ করেছেন ভারতের দুই প্রভাবশালী অঙ্গনের-রাজনীতি ও চলচ্চিত্র-বাহ্যিক আচরণ এবং অন্তর্গত বাস্তবতার মৌলিক পার্থক্য। তার কথার মধ্যে হাস্যরস থাকলেও গভীর পর্যবেক্ষণ স্পষ্ট। এ কারণেই শাহরুখ খানের জনপ্রিয়তা শুধু সিনেমার কারণে নয়। তার কথা বলার ভঙ্গি, চিন্তার গভীরতা এবং উপস্থিত বুদ্ধি ভক্তদের কাছে তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। তাই তাকে শুধু ‘কিং অফ বলিউড’ বলা হয় না, ব্যক্তিত্বের দিক থেকেও তিনি এক অনন্য উদাহরণ। কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর জন্য। গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রকাশ পেয়েছিল ছবিটির প্রথম লুক, যেখানে সল্ট-অ্যান্ড-পেপার লুকে দেখা যায় তাকে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই ছবিতে নিজের চরিত্রকে শাহরুখ বর্ণনা করেছেন ‘খুব ডার্ক’ হিসেবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ মুক্তি পাবে ২০২৬ সালে। ছবিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশদ ওয়ার্সি, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অভয় বর্মাসহ আরও অনেকে।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর