বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২০২৪-২৫ অর্থবছরে পিজিবিপির লোকসান ২১০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৯ পিএম, ২০২৬-০১-২৪

২০২৪-২৫ অর্থবছরে পিজিবিপির লোকসান ২১০ কোটি টাকা

২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক মুদ্রার ঋণ পরিশোধের বাড়তি ব্যয়জনিত কারণে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবিপি) ২১০.৬২ কোটি টাকা লোকসান হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) পিজিবিপি কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠানটির ২৯তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ড. এম রেজওয়ান খান। সভায় ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রমের উপস্থাপনা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ খান।  সভায় জানানো হয়, বিগত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানি শক্তিশালী পরিচালন কার্যক্রম বজায় রাখলেও উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে গৃহীত বৈদেশিক মুদ্রার ঋণ পরিশোধের বাড়তি ব্যয়জনিত কারণে কোম্পানির কর পরবর্তী ২১০.৬২ কোটি টাকা লোকসান হয়েছে। এছাড়াও অবণ্টিত পুঞ্জীভূত মুনাফাও ঋণাত্মক ছিল। ফলে কোম্পানি আইন অনুযায়ী এবার কোনো লভ্যাংশ দেওয়া সম্ভব হয়নি। সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা কোম্পানিকে লাভজনক অবস্থানে উন্নীত করে নিয়মিত ডিভিডেন্ড দেওয়ার জন্য দাবি জানান। পরিচালকরা কোম্পানিকে লাভজনক অবস্থানে নিয়ে আসতে গৃহীত বিভিন্ন উদ্যোগ শেয়ারহোল্ডারদের অবহিত করেন এবং এ লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান। এছাড়াও জানানো হয় যে, কোম্পানির লোকসান পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ক্রমান্বয়ে কমেছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে কোম্পানি পর্যায়ক্রমে লাভজনক অবস্থানে পৌঁছে যাবে। উল্লেখ্য, পাওয়ার গ্রিডের ৫৮.৫০ শতাংশ মালিক উদ্যোক্তা শেয়ারহোল্ডার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সরকারের মালিকানা ২২ শতাংশ। অবশিষ্ট ১৯.৫ শতাংশ মালিকানা সাধারণ শেয়ারহোল্ডারদের।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর