বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভেজাল-নিম্নমানের কসমেটিকস পেলেই প্রতিষ্ঠান সিলগালা ও মামলা : জাতীয় ভোক্তা অধিকার ডিজি

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:০১ পিএম, ২০২৬-০১-২৮

ভেজাল-নিম্নমানের কসমেটিকস পেলেই প্রতিষ্ঠান সিলগালা ও মামলা : জাতীয় ভোক্তা অধিকার ডিজি

বাজারে ভেজাল ও নিম্নমানের কসমেটিকস পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিলগালা ও নিয়মিত মামলা করার ঘোষণা দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) মহাপরিচালক ফারুক আহম্মেদ। বুধবার (২৮ জানুয়ারি) কারওয়ান বাজারে অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) আয়োজিত এক যৌথ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। ফারুক আহম্মেদ বলেন, ভেজাল প্রসাধনী জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। সেমিনারে মহাপরিচালক বলেন, ভেজাল প্রসাধনীর ব্যবহারে ত্বকের রোগ ছড়িয়ে পড়ছে, যা অনেক ক্ষেত্রে দীর্ঘ চিকিৎসাতেও নিরাময় হয় না। বিশেষ করে গার্মেন্টসকর্মী ও দিনমজুররা এর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ভয়াবহ বাস্তবতা মোকাবিলায় সরকার, ভোক্তা ও ব্যবসায়ীসহ সবাইকে সম্মিলিতভাবে ভেজালের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। ফারুক আহম্মেদ জানান, আসন্ন রমজান মাসকে ঘিরে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। তবে তিনি স্পষ্ট করেন যে অভিযানগুলো কেবল ব্যবসায়ীদের ধরার জন্য নয়, বরং সচেতনতা ও সংশোধনের উদ্দেশ্যে পরিচালিত হয়। কর্মকর্তাদেরও ব্যবসাবান্ধব হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু জরিমানা করাকে সাফল্য হিসেবে দেখা হয় না। ত্রুটি থাকলে সংশোধনের সুযোগ দেওয়া হয়।’ কসমেটিকসের কাঁচামালের ভ্যাট ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের পরামর্শ দেন তিনি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইনুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে ভেজাল কসমেটিকসের আগ্রাসন ঠেকাতে বিদ্যমান আইনগুলোর কার্যকর বাস্তবায়ন জরুরি। বর্তমান বাস্তবতায় কঠোর নীতিমালার আগে আইনের প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। সেমিনারে আরও বক্তব্য দেন– এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ইসহাকুল হোসেন সুইট, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শারমিনা হক, বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. আলাউদ্দিন হুসাইনসহ খাত সংশ্লিষ্ট অংশীজনরা। বক্তারা কসমেটিকস খাতে একটি কার্যকর ও সমন্বিত নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর