বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের ১২৭ কোটি টাকা আত্মসাৎ করেন হাসিনা

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪৭ পিএম, ২০২৬-০১-৩১

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের ১২৭ কোটি টাকা আত্মসাৎ করেন হাসিনা

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত-নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়ে প্রধানমন্ত্রীর যে ত্রান তহবিল গঠন করা হয়েছিল, সেই তহবিলের ১২৭ কোটি টাকা ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মসাৎ করেন বলে অভিযোগ করেছেন রানা প্লাজা সার্ভাইবারস এসোসিয়েশনের নেতারা। শনিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে ৩’শ জন ক্ষতিগ্রস্ত শ্রমিকের নিয়ে গঠিত সংগঠন রানা প্লাজা সার্ভাইবারস এসোসিয়েশনের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা তাদের বঞ্চনা ও দুঃখ-দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রানা প্লাজা সার্ভাইবারস এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন। সম্মেলনে বক্তব্য রাখেন,সভাপতি মাহামুদুল হাসান হৃদয়, কার্যকারী সদস্য ওহিদুল ইসলাম। সম্মেলনে এসোসিয়েশনের নেতারা অভিযোগ করে বলেন, এখনও রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নামে বিদেশে অর্থ সংগ্রহ করা হচ্ছে, কিন্তু সেই অর্থ প্রকৃত সার্ভাইভারদের হাতে পৌঁছাচ্ছে না। আমরা যারা এই দুর্ঘটনার বাস্তব ভুক্তভোগী, তারা সেই টাকার কোনো সুফল পাচ্ছি না। এ ধরনের আচরণ চরম অন্যায় এবং শ্রমিকদের সঙ্গে প্রতারণা। একই সঙ্গে আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে,রানা প্লাজা এম্বাসেডর ও শ্রমিক নেত্রী আমাদের মেডাম ইয়াসমিন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই-এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং শ্রমিক আন্দোলন দমনের অপচেষ্টা। নেতারা আরো অভিযোগ করেন বলেন, এ ঘটনার এক যুগেরও বেশি সময় পেড়িয়ে গেলেও আহত-নিহত শ্রমিকরা এখনোও পূর্ণ ক্ষতিপূরণ, উন্নত চিকিৎসা, পুনর্বাসন, ন্যায় বিচার থেকে বঞ্চিত। অর্থাভাবে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। সম্মেলন থেকে রানা প্লাজার সার্ভাইবারস এসোসিয়েশন পক্ষ থেকে ৬ দফা দাবি জানানো হয়, দাবিগুলোর মধ্যে রয়েছে- ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নামে বিদেশে সকল ধরনের অর্থ সংগ্রহ অবিলম্বে বন্ধ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সার্ভাইভার-কেন্দ্রিক ব্যবস্থার নিশ্চয়তা দেওয়া হয়,রানা প্লাজার সকল সার্ভাইভার ও নিহত শ্রমিকদের পরিবারকে পূর্ণ ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে, আহত ও পঙ্গু শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন, বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, বিদেশ থেকে সংগৃহীত সকল অর্থের সম্পূর্ণ ও স্বচ্ছ হিসাব প্রকাশ এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে, রানা প্লাজা এম্বাসেডর ইয়াসমিন চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো তহবিল, প্রকল্প বা পুনর্বাসন কর্মসূচি গ্রহণযোগ্য নয়। সম্মেলনে এসোসিয়েশনের নেতার বলেন, আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই-রানা প্লাজার সার্ভাইভাররা দয়া নয়, তাদের ন্যায্য অধিকার চান। এই দাবি কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের মানবিক ও সাংবিধানিক অধিকার। আমরা সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি-অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি আহবান জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত শ্রমিকদের কণ্ঠস্বর দেশ ও বিশ্বের সামনে তুলে ধরুন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর