শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি : | ০৫:২৯ পিএম, ২০২৬-০২-০২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রচার কার্যক্রম জোরদার এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটিতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (সকাল ১১টায়) ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন। তিনি তার বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে। এক্ষেত্রে সমাজের আলেম-ওলামা, ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও নৈতিক দিক থেকে মানুষকে সচেতন করার মাধ্যমে তারা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে পারেন।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এবং ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সিকান্দার, তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শরীয়ত উল্লাহ, আল-আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকী এবং লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ ফোরকান আহমেদ।
বক্তারা বলেন, নির্বাচন একটি পবিত্র দায়িত্ব এবং ভোট প্রদান নাগরিকের মৌলিক অধিকার। মসজিদ ও ধর্মীয় মঞ্চ থেকে মানুষের মধ্যে বিভ্রান্তি নয়, বরং শান্তি, সহনশীলতা ও দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে হবে। কোনো ধরনের গুজব বা উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থেকে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তারা।
সম্মেলনে অংশগ্রহণকারী ইমাম ও খতিবরা বলেন, তারা নিজ নিজ এলাকায় খুতবা, বয়ান ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ভোটারদের সচেতন করবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করবেন।
সম্মেলন শেষে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited