শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৩১ পিএম, ২০২৬-০২-০২
নীলফামারী প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, একটি ভোট হবে গণভোটের পক্ষে, যেখানে আমরা ‘হ্যাঁ’ জয়যুক্ত করব। এই ‘হ্যাঁ’ মানে হলো আজাদি, এই ‘হ্যাঁ’ মানে হলো ইনসাফ। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত এক গণভোটের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, এই ‘হ্যাঁ’ মানে শহীদ ওসমান হাদির হত্যার বিচার। ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। ইনশাআল্লাহ, আমরা আমাদের প্রথম ভোটটি ‘হ্যাঁ’-তে দেব। দ্বিতীয় ভোটটি দিতে হবে ইনসাফের পক্ষে। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণের জন্য আমাদের সঠিক প্রতিনিধি নির্বাচন করতে হবে। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও উত্তরবঙ্গের অপরিসীম সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারিনি শুধু যোগ্য নেতৃত্বের অভাবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ইনসাফের প্রতিনিধি হিসেবে দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনসাফের প্রতীক ও তারুণ্যের প্রতীককে বিজয়ী করার মাধ্যমে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। ডাকসু ভিপি বলেন, ইতোমধ্যে বাংলাদেশের তরুণ প্রজন্মসহ সর্বস্তরের নাগরিকরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। যার প্রমাণ মিলেছে বিগত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে। আগামী নির্বাচনেও ইনসাফ ও ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি এবং শাপলা কলি প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে ড. শফিকুর রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited