শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৩৪ পিএম, ২০২৬-০২-০৭
মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :
হাটহাজারী উপজেলার ১৪ টি ইউনিয়ন,১টি পৌরসভা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ড নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৮১ চট্টগ্রাম -৫ আসন হাটহাজারী। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে এ আসনে এবার নতুন ভোটারসহ মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার১৪৬ জন। যেখানে পুরুষ ভোটার সংখ্যা ২লক্ষ ৫৪হাজার ৬২৩ জন, মহিলা ভোটার সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ৫২২ জন, পোস্টাল ভোটার সংখ্যা ৬ হাজার ৭ শত ৭০ জন এবং তৃতীয়লিঙ্গের ভোটার সংখ্যা ১ জন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী আসন থেকে ৬ জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনে লড়াই হবে মূলত দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ধানের শীষের প্রতীক আর মাওলানা নাসির উদ্দিন মুনিরের রিকশা প্রতীকে।
নির্বাচনী এলাকা ঘুরে সুশীল সমাজ ও প্রবীণ রাজনীতিবিদদের সাথে আলোচনা করে জানা যায় স্বাধীনতার পর হাটহাজারী আসন থেকে প্রথম জাতীয় সদস্য নির্বাচিত হন প্রয়াত আওয়ামীলীগ নেতা এম এ ওহাব । পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হাত ধরে রাজনীতিতে আসেন ব্যারিস্টার আনিদুল ইসলাম মাহমুদ তিনি ১৯৭৯ সালে ধানের শীষের প্রতীক নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর হুসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করলে ১৯৮৬ সালে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে আবারও এম পি নির্বাচিত হন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। স্বৈরাচার এরশাদ সরকারের পতন হলে ১৯৯১ সালে ধানের শীষের প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলম তিনি ধানের শীষের প্রতীক নিয়ে ১৯৯১,১৯৯৬,২০০১সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে একাধারে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দেশে১/১১ (ওয়ান ইলেভেন)পরবর্তীতে মহাজোট সৃষ্টি করে নাঙ্গল প্রতিক নিয়ে ২০০৯ সালে আবার সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তখন থেকে তিনি ২০১৪,২০১৮,২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নাঙ্গল প্রতীকে টানা ৪বার এমপি নির্বাচিত হন।
হাটহাজারী-৫ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন , পৌরসভা ও দুটি ওয়ার্ডে ঘুরে অনুসন্ধানে জানা যায় হাটহাজারী আসনটি বি এন পির ঘাটি হলেও বিএনপির ৩ কেন্দ্রীয় নেতার নিয়ন্ত্রণ চলে গেছে হাটহাজারী বিএনপি'র রাজনীতি। কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এসএম ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও সাবেক হুইপ আলহাজ্ব শহীদ ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা ৩ জনই কেন্দ্রে দলীয় মনোনয়ন চাইলেও ধানের শীষের মনোনয়ন পান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তখন ক্ষভের বহি প্রকাশ ঘচে অন্য দুইজন করমি সমর্থকদের মধ্যে।অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালানোর পর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জুলুম-নির্যাতন, চাঁদাবাদি, দখল বাজি পেশি শক্তির অপব্যবহারে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ ভোটাররা। তাই এই সুযোগ কাজে লাগিয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন মুনিরের রিক্সা প্রতিক জয়লাভ করা সম্ভাবনা বেশি রয়েছে বলে মন্তব্য করেন সাধারণ ভোটাররা।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে উপজেলা প্রশাসনের পক্থেকে প্রায় সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারনা সহ সব ধরনের নির্বাচনী আচরণবিধির অনুসরণে মোবাইল টিমের ম্যাজিস্ট্রেট কাজ করা যাচ্ছে স্বতঃভাবে সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ জাহেদুল আলম বলেন নির্বাচন সামনে রেখে থানা পুলিশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন আছে ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে উদ্ধনত কর্মকর্তাগণ কে জানানো হয়েছে নির্বাচনের সময় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচনের আশা করেন তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited