বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টাকা বহনের অনাপত্তিপত্র নিয়েই বিমানে উঠেন ঠাকুরগাঁও আমির বেলাল : জামায়াত

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৩ পিএম, ২০২৬-০২-১১

টাকা বহনের অনাপত্তিপত্র নিয়েই বিমানে উঠেন ঠাকুরগাঁও আমির বেলাল : জামায়াত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরীন টার্মিনালে দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন নগদ টাকা বহন করছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। তারা অনাপত্তিপত্র দিয়েছেন যে অভ্যন্তরীন রুটে এই ধরনের টাকা বহন করতে অসুবিধা নাই। এরপরও তাকে সৈয়দপুর বিমানবন্দরে আটক পরিকল্পিত বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বুধবার (১১ ফেব্রুয়ারি) বলেন, বুঝাই যাচ্ছে যে পরিকল্পিতভাবে স্বপ্রণোদিত হয়ে এটা করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, আজকে একজন দায়িত্বশীল ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটকের নামে একটা সাজানো নাটক করেছেন।  জুবায়ের বলেন, তিনি (জামায়াত নেতা) তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আসা যাওয়া করি। আমাকে কিছু লেনদেন করতে হয়। ব্যাংক বন্ধ, এ জন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা বহন করতেই পারেন। তিনি বলেন, বিমানবন্দরের মত একটা সংরক্ষিত এলাকায় খুবই লিমিটেড মানুষের চলাফেরা। সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, নিউজ করা হচ্ছে। ইতোমধ্যে বয়স্ক ওই দায়িত্বশীল অসুস্থ হয়ে পড়েছেন। মানসিক নির্যাতনের কারণে এই মুহূর্তে তাকে রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে। নির্বাচনের একদিন আগে ২৪ ঘণ্টাও নেই এই সময়ে এতগুলো ক্যাশ টাকা নিয়ে কেউ কি আসলে বিমানবন্দ পাঠতে পারে কিনা জানতে চাইলে জুবায়ের বলেন, যেহেতু চলাফেরার জন্য এখন গাড়ি সীমিত। বিভিন্ন ধরনের চেক করে। বিভিন্ন ধরনের বিষয় আছে। এখানে তিনি মনে করেছেন যে আমার জন্য এটা সেফ। এটা করতেই পারি। আমি আমার ক্যাশ বহন করবো সেটা প্লেনে না ট্রেনে নাকি হেলিকপ্টারে যেটা তো তার রাইট আছে। তিনি তো কোন অন্যায় করেন নাই। কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই। ৫০ লাখ টাকা উনার ব্যক্তিগত, সেই টাকা নিয়ে গেছেন। আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে দ্রুত সময়ের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারে? টাকাটা আসলেই নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হয়েছে কিনা? সেটি আইনশৃঙ্খলা বাহিনী সিউর না হয়ে তারা যে কাজটা করল উদ্দেশ্য প্রণোদিত। আইনশৃঙ্খলা বাহিনী এই কাজটি উদ্দেশ্য প্রণোদিতভাবেই করেছেন। এজন্য আমরা বলেছি যে আইনশৃঙ্খলার সঙ্গে রিলেটেড একদল লোক এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করছেন। আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের মুক্তি দাবি করে জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা এই ঘটনায় জড়িত, কাজটা করেছেন আমরা অবিলম্বে তাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা করার জন্য কথা বলছি। তাকে মুক্তি দেওয়া তার চিকিৎসার ব্যবস্থা করা তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার দাবি করছি। জুবায়ের বলেন, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোন বাধা নেই তিনি অনাপত্তিপত্র দিয়েছেন। আমরা সেই কাগজটা দিয়ে দিব আপনাদের কাছে। সুতরাং এটা বুঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা ইলম মোটিভেটেড এবং জামায়াতে ইসলামী ও নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। তিনি বলেন, যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে দায়িত্বশীলরা দেখেছেন তারা সেখানে ওকে করেছেন অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর