বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নারায়ণঞ্জে ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড়

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:০৩ পিএম, ২০২৬-০২-১২

নারায়ণঞ্জে ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড়

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
ভোটগ্রহণ শুরুর আগেই নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে সিদ্ধিরগঞ্জ থানার একাধিক কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই ভোট শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে এসে অবস্থান নিয়েছেন। সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হাজী শামসুদ্দিন স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা মো. রফিকুল ইসলাম বলেন, ভোটের দিন যেন কোনো ঝামেলা না হয়, তাই সকাল সকাল চলে এসেছি। শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুল কেন্দ্রে উপস্থিত গৃহিণী শিউলি আক্তার বলেন, ভিড় থাকলেও পরিবেশ ভালো। নিজের ভোট নিজে দিতে পারলেই স্বস্তি। হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ-১ এর প্রিজাইডিং অফিসার মো. শহীদুল ইসলাম জানান, “ভোটারদের আগ্রহ সন্তোষজনক। নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।” নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২ হাজার ২৯০ জন, নারী ভোটার ২ লাখ ৯১ হাজার ৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এই আসনে সোনারগাঁ উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ থানার ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত। বাংলাদেশে নির্বাচন সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চললেও এবার একইদিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সে হিসেবে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে সাড়ে ৪টার পরও যদি কোনো কেন্দ্রের ভেতরে ভোটার উপস্থিত থাকেন, তাহলে সেই কেন্দ্রে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ অব্যাহত থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর টহলও দেখা গেছে বিভিন্ন কেন্দ্রের আশপাশে। নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর