বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঢাকা-১৮ আসনে কেন্দ্রে ধানের শীষের পরিচয়পত্র নিয়ে এজেন্টরা, অভিযোগ এনসিপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৪ পিএম, ২০২৬-০২-১২

ঢাকা-১৮ আসনে কেন্দ্রে ধানের শীষের পরিচয়পত্র নিয়ে এজেন্টরা, অভিযোগ এনসিপি প্রার্থীর

বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টরা ধানের শীষ প্রতীক ও তারেক রহমানের ছবিসম্বলিত পরিচয়পত্র গলায় ঝুলিয়ে বুথে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১৮ আসনের এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। আরিফুল ইসলাম বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বুথে সব দলের পোলিং এজেন্ট থাকার কথা। কিন্তু কেউ কোনো দলীয় পরিচয়পত্র প্রদর্শন করে ভোটারদের প্রভাবিত করতে পারবেন না। আমি চার-পাঁচটি বুথ ঘুরে দেখেছি, বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের এজেন্টরা ধানের শীষ প্রতীক ও তারেক রহমানের ছবিসম্বলিত দলীয় কার্ড গলায় ঝুলিয়ে বসে আছেন। এতে সাধারণ ভোটাররা মানসিকভাবে প্রভাবিত হচ্ছেন।’ তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে এবং তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রের বাইরের পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও ভেতরে কিছু অনিয়ম হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, ‘অনেক ভোটার অভিযোগ করেছেন যে, সরকারি ওয়েবসাইটে তাদের ভোটার নম্বর থাকলেও হাতে পাওয়া প্রিন্ট করা স্লিপের সঙ্গে তা মিলছে না, ফলে তারা বিড়ম্বনায় পড়ছেন।’ উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহ দেখা গেছে। ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জনসহ কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। বিবিসি, আল-জাজিরা, রয়টার্স ও এপির মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমের ১৫০ জন সাংবাদিক নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত আছেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর