শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৫ পিএম, ২০২৬-০২-১২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ঢাকা-৫ আসনের চারটি কেন্দ্রে ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় মোট ১ হাজার ২২৬টি ভোট পড়েছে। যাত্রাবাড়ীর শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট ২টি কেন্দ্র। এর মধ্যে পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তুষার কান্তি কর জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২ হাজার ২৮৯ জন ভোটারের মধ্যে ৪৩৭টি ভোট পড়েছে। মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদ আহমেদ জানান, তাঁর কেন্দ্রে ৩ হাজার ৮০৯ ভোটারের মধ্যে সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রথম ২ ঘণ্টায় ২৬৯টি ভোট পড়েছে। অন্যদিকে, যাত্রাবাড়ী বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দুটি কেন্দ্র। এর মধ্যে পুরুষ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫১৮ জন। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওমর ফারুক জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৭০ জন ভোট দিয়েছেন। মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জসিম উদ্দিন জানান, তাঁর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৮৩ জন। এর মধ্যে প্রথম ২ ঘণ্টায় ভোট দিয়েছেন ১৫০ জন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২টি ওয়ার্ডে মোট ১৫০টি কেন্দ্রের ৭৮১টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৪ হাজার ৫৯৪ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩৯৭ জন। রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী (আংশিক) থানা নিয়ে গঠিত ঢাকা-৫ সংসদীয় আসন। এই আসনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড। ঢাকা-৫ আসনে মোট প্রার্থী ১১ জন। এর মধ্যে বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ নবী (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হাজী মো. ইবরাহীম (হাতপাখা প্রতীক)। মূলত এই তিন প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— বাংলাদেশের কমিউনিস্ট পার্টির তোফাজ্জল হোসেন মোস্তফা (কাস্তে প্রতীক), গণঅধিকার পরিষদের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (ট্রাক প্রতীক), জাতীয় পার্টির মীর আব্দুস সবুর (লাঙ্গল প্রতীক), লেবার পার্টির মো. গোলাম আজম (আনারস প্রতীক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. তাইফুর রহমান রাহী (ছড়ি প্রতীক), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) শাহিনুর আক্তার সুমি (কাঁচি প্রতীক), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. হুমায়ূন কবির (ছাতা প্রতীক) এবং বাংলাদেশ কংগ্রেসের মো. সাইফুল আলম (ডাব প্রতীক)।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited