বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

গ্যাঞ্জাম চাইলে গ্যাঞ্জাম হবে, তখন পরিস্থিতি কন্ট্রোলে থাকবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪৫ পিএম, ২০২৬-০২-১২

গ্যাঞ্জাম চাইলে গ্যাঞ্জাম হবে, তখন পরিস্থিতি কন্ট্রোলে থাকবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে জামায়তে ইসলামী সমর্থিত এনসিপির মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমার ভোটাররা বেশিরভাগ ‘জেন-জি’। ওরা বলেছে শাপলাকলিতে ধুমিয়ে ভোট দেবে। তাদের সঙ্গে কেউ গ্যাঞ্জাম করতে চইলে, তারা গ্যাঞ্জামে চলে যাবে। তখন আসলে পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকবে না। গণঅভ্যুত্থানের সময়েও পরিস্থিতি আমাদের কন্ট্রোলে ছিল না।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জেন-জিদের ক্ষ্যাপাবেন না। তাদের সুষ্ঠু মতো ভোট দিতে দিন। নারীরা দলে দলে শাপলাকলিতে ভোট দিতে আসছেন। তাদের সঙ্গে কোনো ঝামেলা করবেন না।  তিনি বলেন, কেউ অস্থিরতা তৈরি করতে চাইলে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। আমরা শক্ত হাতে তাদের দমন করবো। তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। এনসিপির এই নেতা বলেন, আমাকে ভোট দিলে সেই ভোট আসলে আমাকে নয়, বরং ওসমান হাদি ভাইকে দেওয়া হচ্ছে। আমার বিজয় হলে সেটি আমার নয়, ওসমান হাদি ভাইয়ের বিজয় হবে।  তিনি বলেন, শাপলা পুলিশ জোয়ার দেখে কেউ কেউ ভয় পাচ্ছে। গতকাল অনেকে স্ট্যাটাস দিয়েছে দেখলাম, কারো কারো নাকি মাথায় হাত পড়েছে। তিনি আরও বলেন, জেন-জিদের যে ভালোবাসা পাচ্ছি সেটি আমাকে উৎসাহ দিচ্ছে। তারা আমার জন্য অনেক রাত জেগে কাজ করেছেন। তারা কিছুক্ষণের মধ্যে ঘুম থেকে উঠে ভোট দিতে আসবেন। নির্বাচনে কোনো কারণে হেরে গেলে এখন যে পরিশ্রমটা করছি, সেটি দ্বিগুণ করে দেবেন বলে জানান নাসিরুদ্দিন পাটোয়ারী। হেরে গেলে সরকার দলের সঙ্গে একসঙ্গে কাজ করবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, আমার ওপর যারা হামলা করার চেষ্টা করেছিলেন, আমি তাদের মাফ করে দিয়েছি, এটা আগেই বলেছি। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর