শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪০ পিএম, ২০২৬-০২-১২
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি এলাকায় ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত পাঁচজনকে আলুর ক্ষেত থেকে ধাওয়া করে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়ি থেকে ২০টি অবিস্ফোরিত ককটেল ও একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই আটকের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা হলো— পারভেজ মাঝি, রহমত, আবু মাজি, জসিম মল্লিক ও কামাল সরকার। তারা ওই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থক বলে স্থানীয়রা দাবি করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অদূরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত পাশের আলুর ক্ষেত থেকে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুনরায় ওই ক্ষেতে গিয়ে আশ্রয় নেয়। বিষয়টি নজরে আসার পর দায়িত্বরত সেনাসদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে আলুর ক্ষেত থেকে পাঁচজনকে ধরতে সক্ষম হন। অভিযানের বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তানজিল হক বলেন, ‘বিস্ফোরণের সঙ্গে জড়িত পাঁচজনকে আলুর ক্ষেত থেকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে ২০টি তাজা ককটেল ও একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’ এদিকে, বিস্ফোরণের ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited