শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:৪৭ পিএম, ২০২১-০৪-১০
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে ক্রিকেট বোর্ডের অন্যতম শীর্ষ পরিচালক আকরাম খান। স্বাস্থ্যবিধি মেনে এখন আইসোলেশনে রয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান। বেশ কিছুদিন ধরেই মৃদু উপসর্গ ছিল আকরাম খানের। যে কারণে সংবাদমাধ্যম থেকে শুরু করে সবার সঙ্গেই খানিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছিলেন তিনি। মনের সংশয় দূর করতে করোনা পরীক্ষা করিয়েছিলেন আকরাম খান। শুক্রবার রাতে আসে সেই পরীক্ষার ফলাফল। যেখানে দেখা যায়, তার শরীরে রয়েছে করোনাভাইরাসের উপস্থিতি। শনিবার সকালে খবরটি নিশ্চিত করেছেন আকরাম নিজেই। তিনি বলেছেন, ‘শুক্রবার রাতেই করোনা পরীক্ষার ফল পেলাম, পজিটিভ এসেছে। দিনে পরীক্ষা করিয়েছিলাম। এখন পুরোপুরি আইসোলেশনে আছি। পরিবারের সদস্যরা খানিক বিচলিত। তবে আমি শারীরিকভাবে সুস্থ আছি। এদিকে আকরাম খানের আগে করোনায় আক্রান্ত হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। যে কারণে বিমানের টিকিট কেটেও নিজ দেশ শ্রীলঙ্কায় যেতে পারেননি তিনি।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited