শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৪ পিএম, ২০২৬-০২-১৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞা কাটিয়ে সড়কে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। মোটরসাইকেলের ওপর সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এদিকে শহরের বিপনি বিতানগুলোও খুলেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা অকার্যকর হয়। ফলে সারাদেশে যানবাহনের চলাচলে ওপর আর কোন বাধা থাকলো না। শনিবার সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, কারওয়ান বাজার মোড় এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে মোটরসাইকেল থেকে শুরু করে বাস, প্রাইভেটকার, সিএনজি, পিক-আপসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে যানবাহনের সংখ্যা শহরের সাধারণ দিনগুলোর তুলনায় অনেক কম। চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লম্বা ছুটি পেয়ে ঘরমুখো মানুষ এখনো পুরোপুরি ঢাকায় ফেরেনি। তাই নিষেধাজ্ঞা অকার্যকর হলেও সড়কে আপাতত যানবাহনের সংখ্যা কম। রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে পূর্ণ কর্মদিবস শুরু হবে। ফলে আজ সন্ধ্যার পর থেকে রাজধানীতে গাড়ির সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের সামনে ঘুরে দেখা যায়, সকাল দশটা থেকেই শহরের এই শপিং মলটি খুলেছে। বেলা বারোটার দিকে দেখা গেছে, ক্রেতা সাধারণ শপিং মলটিতে প্রবেশ করছেন। এছাড়া শপিং মলটিতে প্রবেশের জন্য পার্কিং এরিয়াতে গাড়িগুলোর ভিড় রয়েছে। ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কাটিয়ে নিজ মোটরসাইকেলে খিলগাঁও থেকে গুলশানে অফিস করতে আসা রিয়ান আরাফাত ঢাকা পোস্টকে বলেন, ভোটের কারণে তিনদিন মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা ছিল। আমরা যারা নিয়মিত মোটরসাইকেল চালাই, তারা আসলে কোথাও মোটরসাইকেল ছাড়া মুভ করতে স্বাচ্ছন্দ্য করে না। এই তিনটা দিন কোথাও ঘুরতে যেতে পারিনি, খারাপ লেগেছে। তবে দেশের জন্য যে একটি নির্বাচন হয়েছে সেটাই সবচেয়ে আনন্দের। পিক-আপ চালক মামুনুর রশিদ বলেন, ভোটের কারণে আমাদের গাড়িও চলে নাই একদিন। আমরা গতকাল সকাল থেকে গাড়ি বের করছি। রাস্তায় চলাচলে কোনো অসুবিধা হয়নি। তবে রাস্তায় গাড়ির সংখ্যা কম। তিনি আরও বলেন, অনেকদিন পর দেশে ভোট হয়েছে। আনন্দের সঙ্গে ভোট দিয়েছি, কোনো ভয় ছিল না। এর আগে গত ১ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সেই নিষেধাজ্ঞা বলা হয়েছিল, ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited