বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হত্যা মামলায় চট্টগ্রাম থেকে মা-বাবাসহ ছেলে গ্রেপ্তার

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার :    |    ০৫:০৮ পিএম, ২০২৬-০৩-১৪

হত্যা মামলায় চট্টগ্রাম থেকে মা-বাবাসহ ছেলে গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁও থানার নূরুল আমিন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম ও কক্সবাজার র‍্যাবের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জয়নাল আবেদীন (৪৫), তার ছেলে মো. রায়হান (২২) এবং স্ত্রী রেহেনা বেগম (৪৫)। তারা সবাই কক্সবাজার জেলার ঈদগাঁও থানার বাহারছড়া এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, নিহত নূরুল আমিনের সঙ্গে প্রতিবেশী জয়নাল আবেদীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে নূরুল আমিন কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলা আপস-মীমাংসা ও তুলে নেওয়া নিয়ে গত ২১ জানুয়ারি জয়নাল আবেদীন ও নূরুল আমিনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
এর একদিন পর ২২ জানুয়ারি ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বাহারছড়া সড়কে জয়নাল আবেদীন ও তার সহযোগীরা নূরুল আমিনের ওপর হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র, দা, কিরিচ ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের মেয়ে বাদী হয়ে ঈদগাঁও থানায় সাতজনকে এজাহারনামীয় এবং আরও তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মামলার পলাতক আসামি জয়নাল আবেদীন হাটহাজারী এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে শুক্রবার হাটহাজারীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় আরেকটি অভিযান চালিয়ে তার ছেলে রায়হান ও স্ত্রী রেহেনা বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর