বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা, পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৯:০৫ পিএম, ২০২৬-০৩-১৫

নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা, পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট

নিয়োগ পেলেও অনেক শিক্ষক বিদ্যালয়ে যোগদান না করায় রাঙ্গামাটিসহ পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা গুরুতর সংকটের মুখে পড়েছে। দুর্গম ভৌগোলিক অবস্থান, কম বেতন ও দূরত্বের কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়োগ পাওয়া শিক্ষকরা অনেক ক্ষেত্রেই বিদ্যালয়ে দায়িত্ব নিতে আগ্রহী নন। ফলে পাহাড়ের বহু শিক্ষা প্রতিষ্ঠান কার্যত শিক্ষক সংকটে ধুঁকছে।
রোববার (১৫ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় এ উদ্বেগজনক চিত্র তুলে ধরেন রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা। সভাটির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)–টিআইবি।
জেলা শিক্ষা অফিসার জানান, সর্বশেষ এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাঙ্গামাটির বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাদের সবাই বিদ্যালয়ে যোগদান করেননি। অনেক শিক্ষকই দুর্গম পাহাড়ি এলাকায় বসবাস ও কাজ করতে অনাগ্রহী হওয়ায় শূন্য পদ পূরণ হওয়া সত্ত্বেও বাস্তবে শিক্ষক সংকট থেকে যাচ্ছে।
তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্থানীয় অধিবাসীদের অগ্রাধিকার দেওয়া গেলে এই সংকট অনেকাংশে কমানো সম্ভব।”
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, পাহাড়ি অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা কাঠামোগত সমস্যা রয়েছে। অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই, কোথাও আবার বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ের শিক্ষক প্রায় অনুপস্থিত। এতে শিক্ষার্থীদের শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সভায় সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা সঞ্চালনা করেন। শুভেচ্ছা বক্তব্য দেন সনাক সদস্য ও শিক্ষা উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক গৈরিকা চাকমা।
সভায় জানানো হয়, পাহাড়ি অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধাও অপর্যাপ্ত। অনেক প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা টয়লেট নেই, ফার্স্ট এইড বক্স নেই এবং নারী বান্ধব কর্ণারেরও অভাব রয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের পরিবেশ, স্বাস্থ্যবিধি এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও নানা ঘাটতি রয়েছে।
এসএসসি পরীক্ষার ফলাফল উন্নত করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয় সভায়। বিশেষ করে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়গুলোকে ক্লাস রুটিনের প্রথম ভাগে রাখার পাশাপাশি অনুপস্থিত শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন বা ফোনে যোগাযোগ করে তা রেজিস্টারে লিপিবদ্ধ করার ওপর জোর দেওয়া হয়।
এছাড়া কাপ্তাই লেকের দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এবং দুর্নীতি কমাতে প্যাক্টা প্রকল্পের আওতায় অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) তৃণমূল পর্যায়ে কাজ করছে। তাদের মতে, এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা চিহ্নিত ও সমাধানের পথ তৈরি হবে।
সভায় উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা শিক্ষা অফিসার। তবে শিক্ষা সংশ্লিষ্টদের মতে, পাহাড়ি অঞ্চলের বিশেষ বাস্তবতা বিবেচনায় নীতি পর্যায়ে কার্যকর সিদ্ধান্ত না এলে শিক্ষক সংকটসহ শিক্ষা ব্যবস্থার মৌলিক সমস্যাগুলো দীর্ঘদিন ধরে থেকেই যাবে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর