শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৩১ পিএম, ২০২৬-০৪-০৬
ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান (কঃ) প্রকাশ বাবা ভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) তিন দিনব্যাপী এই ওরশের প্রধান দিবসে লাখো ভক্তের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিল বাদে ফজর বাবা ভান্ডারীর (ক.) রওজা শরীফে গোসল,খতমে কোরআন,খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল,জিকির,আজগার ও আলোচনা সভার আয়োজন করেন।
শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ-জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয় এবং তবারুক বিতরণ করা হয়। ওরশ উপলক্ষে নাজিরহাট থেকে দরবার পর্যন্ত সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে ভক্তদের জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
সমাপনী দিনে সাজ্জাদানশীন হযরত শাহসূফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর (ম.জি.আ.) আখেরি মোনাজাত পরিচালনা করেন, এতে লাখো ভক্ত অংশ নেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited