বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পানছড়িতে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ, বিজিবি টহল দলকে ঘেরাওয়ের চেষ্টা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৩৭ পিএম, ২০২৬-০৪-১১

পানছড়িতে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ, বিজিবি টহল দলকে ঘেরাওয়ের চেষ্টা

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ির দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবির ওই টহল দলটিকে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী চারপাশ থেকে ঘেরাও করার চেষ্টা করে। তবে আরও দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পিছু হটে সন্ত্রসীরা। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ৪টার দিকে কাঁঠালতলী যাত্রী ছাউনি এলাকায় ওত পেতে থাকে বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আরোহীরা মোটরসাইকেল ফেলে দ্রুত পাশের গভীর পাহাড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়। এদিকে উদ্ধারকৃত গোলাবারুদ ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় প্রায় ১০০ থেকে ১১০ জন সশস্ত্র সন্ত্রাসী বিজিবি টহল দলকে চারপাশ থেকে ঘেরাও করার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির শক্ত অবস্থান দেখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। বিজিবির সাহসিকতা ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় কোনো হতাহত ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে অবৈধ কার্যক্রম চালানোর চেষ্টা করলেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত টহলের মাধ্যমে এসব কার্যক্রম দমন করা হচ্ছে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর