বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২২ পিএম, ২০২৬-০৪-১৫

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের বিরুদ্ধে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে আহত দুই সাংবাদিককে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, কবি নজরুল কলেজ গেটের সামনে ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল দেখে এগিয়ে যান ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক। এসময় গোলযোগের ছবি তোলায় সাংবাদিকদের ফোন কেড়ে নেয় এবং সাংবাদিককে মারধর শুরু করে ছাত্রদলের নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে বৈশাখ উপলক্ষে ছাত্রদলের আয়োজিত কনসার্টে কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম ও সদস্য সচিব নাজমুল হাসান নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ বেলা ১২ টা আবারও কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় দুই সাংবাদিক ভিডিও ধারণ করায় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রকি, ইভান সাব্বির, কর্মী উজ্জ্বল, জীবন, মাশরাফি, সাইফ, সাব্বির সহ বেশ কয়েকজন নেতাকর্মী ওই দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে। 

হামলায় আহত ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক বিপ্লব শেখ বলেন, ‘ক্যাম্পাস গেটে ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের দুই গ্রুপের নেতাকর্মীরা হাতাহাতি করছিলো। তা দেখে ওবায়দুল সহ সাংবাদিক সমিতির কয়েকজন এগিয়ে যাই। তাদের হাতে রড ও ছুরিসহ দেশীয় অস্ত্র ছিলো। এসময় দুইজনকে রক্তাক্ত দেখে আমি সংবাদ সংগ্রহের জন্য ভিডিও শুরু করি। ছাত্রদলের নেতাকর্মীরা আমাকে ভিডিও ধারণে বাঁধা দেয় এবং মোবাইল কেড়ে নেয়। মোবাইল নিয়ে আমি আবারও ভিডিও করতে গেলে কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রকি আমার মোবাইল ছিনিয়ে নেয়। আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পর গালাগালি দিয়ে বলে, তুই ভিডিও করছিস কোন সাহসে? বলেই, রড দিয়ে আমার হাতে ও পায়ে আঘাত করে।’ 

সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে হাতাহাতি করতে করতে কলেজের গেটের সামনে যায়। সংবাদ সংগ্রহের জন্য ভিডিও করতে গেলে ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রকি আমার মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে ফেলে দিয়ে আমাকে ঘুষি মারা শুরু করে। একপর্যায়ে আমার মাথায় ও পায়ে রড দিয়ে আঘাত করে। 

এ বিষয়ে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভ বলেন, আমরা ঘটনাটি শুনে সাথে সাথে আহত সাংবাদিকদের হাসপাতালে নিয়ে চিকিৎসা নিশ্চিত করেছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক বিপ্লব শেখ ও ওবায়দুল হকের ওপর যারা হামলা করেছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।

ন্যাশনাল মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক জয় হাজরা বলেন, দুই সাংবাদিককেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, সাংবাদিককে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

দুই সাংবাদিককে মারধরের বিষয়ে কবি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর