শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৯ পিএম, ২০২৬-০৪-২০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সময়ে নিয়মিত টিকা না দেয়ার কারণেই শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হচ্ছে। আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, অতীত সরকারগুলোর ব্যর্থতার কারণে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারি বলা যাবে না। জরুরি পরিস্থিতি ঘোষণার মত অবস্থা এখনও হয়নি বলেও জানান তিনি। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের সময়ও দেশ প্রস্তুত ছিল না। আমাদের টিকার মজুদ ছিল না। বর্তমানে ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে মায়েরা নানা কারণে বাচ্চাদের নিয়মিত বুকের দুধ খাওয়ান না। শিশুদের শরীরে এ কারণে পুষ্টির ঘাটতি রয়ে যাচ্ছে। ওষুধ দিয়ে শিশুদের সুস্থ রাখা সম্ভব না। মায়েদেরও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। আজ সোমবার থেকে তৃতীয় দফায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হলো। আগামী চার সপ্তাহ (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত) কেন্দ্রগুলাতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ টিকা দেয়া হবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এ কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হবে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited