শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৩:৫২ পিএম, ২০২৬-০৫-০২
রাঙামাটির বরকল উপজেলার হরিণা বাজারের ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক তার বিরুদ্ধে আনা চাঁদা দাবির অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্য কে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার সকালে রাঙামাটির বনরুপা ক্যাফে লিংক হোটেল কক্ষে উদ্দেশ্যপ্রণোদিত দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ওই ব্যবসায়ী।
তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে হরিণা বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং তার বিরুদ্ধে পূর্বে কোনো ধরনের অভিযোগ বা অসদাচরণের রেকর্ড নেই। তিনি দাবি করেন, স্থানীয় দুই ব্যক্তি—রবিউল ইসলাম ও নূর হোসেন—তার কাছে প্রায় ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, তাকে কখনো চোরাকারবারি বা অবৈধ পণ্য পরিবহনকারী হিসেবে আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের প্রচারণা শুধু তার ব্যক্তিগত সম্মানই নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকেও প্রশ্নবিদ্ধ করছে বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে তিনি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন (পিটিশন নং- ১৩৯/২০২৬) এবং বিজ্ঞ আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান। একইসঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহায়তা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তার প্রতি সংহতি প্রকাশ করেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নেতা, যাদের মধ্যে ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক সওদাগর ও ছাত্রনেতা নাইমুর রহমান সহ হরিণা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশ করার জন্য এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার জন্য।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited