শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:২৬ পিএম, ২০২১-০৪-১৭
কলকাতা থেকে রতন কান্তি দেবাশীষঃ
পঞ্চমদফা ভোটের দিনেও প্রচার ঘিরে সরগরম রাজ্য। এদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন পূর্ব বর্ধমানের গলসিতে। এদিন সভার শুরুতেই করোনা নিয়ে মোদীকে তীব্র অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, ‘ভাষণ দিয়ে বেড়ালেও ভ্যাকসিন দেননি মোদী’। প্রতি দফার দিন মোদী বাংলায় আসেন বলেও তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো।
মোদীকে ‘মিথ্যাবাদী’ বলেও তোপ দাগেন মমতা। এদিন শীতলকুচির ঘটনা নিয়েও মুখ খোলেন মমতা। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেও সরব হোন তৃণমূল নেত্রী। মোদী প্রধানমন্ত্রীর চেয়ারের অবমাননা করছে বলেও অভিযোগ করেন মমতা। এছাড়া ‘ডবল ইঞ্জিন সরকার’কেও তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী।
জুন মাসের পর ফের বিনা পয়সায় রেশন দেওয়া হবে, বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে বলে এদিন প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া ‘কৃষক বন্ধু’ প্রকল্পে চাষিদের প্রাপ্ত টাকার পরিমাণ বাড়ানো হবে বলেও জানান মমতা। ভোটে জিতলে মহিলাদের ‘হাত খরচ’ এর টাকা দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এছাড়া ছাত্রছাত্রীদের বিদেশে পড়াশোনার জন্য এডুকেশন লোনের কথাও বলেন মমতা।
মমতা বলেন, পাঁচ-ছয় মাস কোভিড ছিল না, তখন যদি ইঞ্জেকশন দিয়ে দেওয়া হত তাহলে এই প্যানডামিক এতটা ছড়াত না। মমতা অভিযোগ করে বলেন, বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে, তাঁদের থেকে বাংলায় কোভিড ছড়াচ্ছে।
এদিন ইলেকশন কমিশনের বিরুদ্ধেও সরব হোন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি তিনটি দফা কেন একটি দফায় হল না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়া ফোন ট্যাপ করা হচ্ছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই ঘটনায় তদন্ত ভার সিআইডি’র হাতে দেওয়া হবে। কেন্দ্রের বেসরকারিকরণ নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা। ‘রাজনীতির খেলা হবে’ বলে দাবি করেন মমতা।
ভোট মেশিন খারাপ থাকলেও সবাই যাতে নিজের ভোট নিজে দেয় কথা স্মরণ করিয়ে দেন মমতা। তিনি বলেন , “একটা একটা করে গোল দেব আমরা বিজেপিকে, আর মাঠের বাইরে বার করে দেব।”
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited