শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৫৮ পিএম, ২০২৬-০৫-০২
ফটিকছড়ি প্রতিনিধি : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দেশের খ্যাতনামা প্রবীণ আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দোয়া নিয়ে ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ এমরান। গত ১ মে (শুক্রবার) বিকেলে ফটিকছড়ি উপজেলার আমান বাজারস্থ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এমরান বলেন, “বারবার যদি আমি পিছনে তাকাই, তাহলে সামনে এগোবো কীভাবে? ফটিকছড়ি পৌরবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, তিনি বাবুনগর মাদ্রাসার ছাত্র ছিলেন এবং মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হুজুরের পরিবার থেকে শিক্ষা গ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি ফটিকছড়ি ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন।
পারিবারিক প্রসঙ্গ তুলে এমরান বলেন, তার মা বর্তমানে অসুস্থ এবং তার বাবা অনেক আগেই ইন্তেকাল করেছেন। এ অবস্থায় বাবুনগরী হুজুর তার বাসায় এসে তার জন্য দোয়া করেন এবং নির্বাচনে সফলতা কামনা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শেষ পর্যন্ত আমি নির্বাচনের মাঠে আছি এবং থাকবো—ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা দিদারুল আলম চৌধুরী, সাবেক মেম্বার শামসুল আলম, যুবদল নেতা এমদাদ, সাবেক কাউন্সিলর মোজাম্মেল হক বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited