বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিলেট জুড়ে সোনালী ধানের মৌ মৌ গন্ধ সংগ্রহ হচ্ছে ৫৮ হাজার ৮২ মেট্রিক টন ধান

সংবাদদাতা, সিলেট :    |    ০৪:৩২ পিএম, ২০২১-০৪-২৯

সিলেট জুড়ে সোনালী ধানের মৌ মৌ গন্ধ সংগ্রহ হচ্ছে ৫৮ হাজার ৮২ মেট্রিক টন ধান

সিলেট জুড়ে সোনাী ধানের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে হাওর জুড়ে। কৃষকের ঘরে আনন্দের উল্লাস । এ বছর সিলেটে ৫৮ হাজার ৮২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। গত বছর এর পরিমাণ ছিল ৬৯ হাজার ৮৮৬ মেট্রিক টন।  এ বছর প্রতি কেজিতে ১ টাকা বৃদ্ধি করে ২৭ টাকা দরে ধান সংগ্রহ করা হবে।
বুধবার (২৮ এপ্রিল) ভার্চ্যুয়াল মাধ্যমে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সিলেট বিভাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জানা যায়, ২৮ এপ্রিল থেকে ১৬ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে। প্রতি মণ ধানের দাম ১ হাজার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ্যাপসের মাধ্যমেও কৃষকরা সরকারি খাদ্য গুদামে নিজেদের কষ্টার্জিত ধান বিক্রি করতে পারবেন।
খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর সিলেট বিভাগ থেকে ৬৯ হাজার ৮৮৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ের অতিরিক্ত এক মাস বৃদ্ধি করেও টার্গেটের অর্ধেকও পূরণ করা যায়নি। গেল বছর টার্গেটের বিপরীতে সংগ্রহ করা হয় ৩০ হাজার ৩৫৯ মেট্রিক টন ইরি বোরো ধান।  গেলবারের তুলনায় এবার সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় সংগ্রহের লক্ষ্যমাত্রা কমেছে ১১ হাজার ৮০৪ মেট্রিক টন। গেলবারের চেয়ে এবার সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৫ মেট্রিক টন, হবিগঞ্জ জেলায় ৯ হাজার ৮৮৩ মেট্রিক টন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ১০২ মেট্রিক টন ধান কম সংগ্রহ করা হবে। তবে, সিলেট জেলায় গত বছরের চেয়ে এবার ৩ হাজার ১৮৬ মেট্রিক টন ধান বেশি সংগ্রহ করা হবে বলে সূত্র জানিয়েছে।
জানা  গেছে, চলতি ইরি- বোরো মৌসুমে সিলেট জেলার ১৩ উপজেলা থেকে ১০ হাজার ৫১৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। গত বছর এর পরিমাণ ছিল ৭ হাজার ৩২৯ মেট্রিক টন। এবার সিলেট সদর উপজেলা  থেকে ৭৩৬ টন, দক্ষিণ সুরমা থেকে ৭৫৫ টন, বিশ্বনাথ থেকে ৯৫৪ টন, বালাগঞ্জ  থেকে ১ হাজার ৩১ টন, ওসমানীনগর থেকে ৮৪৫ টন, ফেঞ্চুগঞ্জ থেকে ৪৯৮ টন, গোলাপগঞ্জ থেকে ৯৩১ টন, বিয়ানীবাজার থেকে ৭৬০ টন, কানাইঘাট থেকে ৭৭৯ টন, জকিগঞ্জ থেকে ৮৪৭ টন, জৈন্তাপুর থেকে ৬১৫ টন, গোয়াইনঘাট থেকে ১ হাজার ৪৩ টন ও কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৭২১  মেট্রিক টন ধান সংগ্রহ করবে খাদ্য অধিদপ্তর। তাছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার,সনুমগঞ্জ থেকে ধাণ সংগ্রহ করবে খাদ্য অধিদপ্তর।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর