বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে চলমান আন্দোলন:  জবি শিক্ষার্থীদের সংহতি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:২৫ পিএম, ২০২৬-০৫-২১

জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে চলমান আন্দোলন:  জবি শিক্ষার্থীদের সংহতি

মো: সাইদুল আলম সাব্বির, জবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা এবং নারী শিক্ষার্থীদের লাগাতার যৌন হেনস্তার বিরুদ্ধে আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা।
বুধবার (২০শে মে) বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্ত্বরে সংহতি জানিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সংহতি সমাবেশে শিক্ষার্থীরা, 'ক্যাম্পাসে ধর্ষক ঘোরে, প্রশাসন কি করে?', 'বাহ প্রশাসন চমৎকার, ধর্ষকদের পাহাদার' সহ নানা প্রতিবাদী স্লোগান দেন। সমাবেশে শিক্ষার্থীরা, শালীনতার নাম করে মোরাল পুলিশিং বন্ধ করা, যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা, জাবি প্রক্টরের রাশিদুল আলম-এর পদত্যাগ সহ নানা দাবি সংবলিত ফেস্টুন প্রদর্শন করেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে আসা শিক্ষার্থীরা যারা হলগুলোতে থাকে তাদের নিরাপত্তার দায়িত্ব কে নিবে? প্রক্টরের ভূমিকা কি তাহলে? নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষার মানে কি তাহলে? একের পর এক নিপীড়নের ঘটনা ঘটছে। আমাদের ক্যাম্পাসে গতকাল শালীনতার নাম করে দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 
তিনি আরো বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রবলভাবে চেষ্টা করছে একটা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে শক্তভাবে বলতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ, নিরাপদ ক্যাম্পাসের দাবিসহ ছয়দফা দাবীতে আমরা পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল আলম মারুফ বলেন, আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি মধ্যযুগীয় ঘটনা ঘটেছে এবং এটাও জানেন প্রশাসন সেখানে নির্বিকার ভূমিকা পালন করেছে। যেখানে তাদের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, তা না করে তারা সেখানে শিক্ষার্থীদের নিপীড়ন করছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফাইরুজ অবন্তিকার ঘটনাও জানি। সে যখন বিশ্ববিদ্যালয়ে নানা ভাবে যৌন নিপীড়নের শিকার হয় তখন প্রক্টর অফিসে গিয়েছিল বিচার পাওয়ার জন্য, তখনকার সহকারী প্রক্টর দ্বীন ইসলাম তাকে বেশ্যা বলেছিলেন। পরে অবন্তিকা কোথাও বিচার না পেয়ে আত্মহত্যা করেছিলেন।
তিনি আরো বলেন, আমাদের দেশে প্রত্যেক বছর বড় বড় করে আন্দোলন হয়, ধর্ষণ বিরোধী আন্দোলন, নিপীড়ন বিরোধী আন্দোলন। কিন্তু আমরা রাষ্ট্রকে দেখি লাঠিচার্জ, টিয়ার গ্যাস, রাবার বুলেটের মাধ্যমে এ আন্দোলনগুলোকে দমন করতে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষকের বিচার ও প্রক্টরের পদত্যাগ চেয়ে যে চলমান আন্দোলন তার প্রতিটি দাবির সাথে সংহতি জানাই।
উল্লেখ্য, গত ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে নিয়ে পাশের জঙ্গলে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর