শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৮:৩০ পিএম, ২০২৬-০৫-২৪
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার মাঠ কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের আর মাত্র চার দিন বাকি থাকায় হাটে প্রাণচাঞ্চল্য ক্রমেই বাড়ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের গরুর ব্যাপক সরবরাহে হাটটি এখন বেশ জমজমাট হয়ে উঠেছে। বিলাইছড়ির ফারুয়া, তত্তানালা, আলিখেয়ংসহ বরকল ও মাইনি থেগা এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ট্রলার ও বিভিন্ন যানবাহনে করে শত শত গরু হাটে আনা হয়েছে। ব্যবসায়ীদের অনেকে বড় চালান নিয়ে এসেছেন; কেউ ৮০টি, কেউ ৫০টি, আবার কেউ ২০ থেকে ২৫টি গরু বিক্রির জন্য তুলেছেন। ক্রেতা ও বিক্রেতারা বলছেন, বাজারে মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। দাম ও কোরবানির সক্ষমতার ভারসাম্য বিবেচনায় এ ধরনের গরুর দিকেই ঝুঁকছেন অধিকাংশ ক্রেতা।
ক্রেতার ভিড় বেশি, তবে বেচাকেনা তুলনামূলক ধীর
হাট ঘুরে দেখা গেছে, পশুর তুলনায় মানুষের উপস্থিতি বেশি। অনেকেই এখনো শুধু ঘুরে দেখছেন, দরদাম করছেন এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছেন। তবে কেউ কেউ আবার সম্ভাব্য দাম বৃদ্ধির আশঙ্কায় আগেভাগেই পছন্দের পশু কিনে নিচ্ছেন। অন্যদিকে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজানসহ বিভিন্ন এলাকার ব্যাপারীরা পাইকারি ভিত্তিতে গরু কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন, যা হাটে বাণিজ্যিক গতিশীলতা তৈরি করেছে। হাটে আনা পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি টিম নিয়মিত কাজ করছে। অসুস্থ পশু শনাক্ত হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী বলেন, ‘হাটে আসা পশুর স্বাস্থ্য রক্ষায় আমাদের ভেটেরিনারি টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে। ক্রেতা-বিক্রেতারা যাতে সুস্থ পশু কেনাবেচা করতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।’ এদিকে, হাটে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। বিশেষ করে জাল নোট প্রতিরোধ ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি চলছে। এখন পর্যন্ত পুরো হাটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে বলে জানা গেছে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই এই পাহাড়ি গরুর হাটে কেনাবেচার গতি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited