বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ছুটি কাটিয়ে সচল দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, শুরু আমদানি-রপ্তানি

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৫৪ পিএম, ২০২৬-০৬-০১

ছুটি কাটিয়ে সচল দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, শুরু আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্য। 
সোমবার (১ জুন) সকাল থেকেই পণ্য খালাস ও বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় বন্দর এলাকায় প্রাণচাঞ্চল্য ও কর্মব্যস্ততা ফিরে এসেছে। 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাতদিন বন্ধ ছিল ভারত-বাংলাদশ আমদানি-রপ্তানি, কাস্টমস ও পণ্য খালাস কার্যক্রম। 
তবে, ছুটির এই সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
ছুটি শেষে সোমবার কাজের প্রথম দিনেই বন্দর ও কাস্টমস হাউসে ব্যবসায়ী ও শ্রমিকদের ভিড় লক্ষ্য করা গেছে। বন্দরে প্রবেশ করতে শুরু করেছে ভারতীয় পণ্যবাহী ট্রাক।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, ঈদের ছুটির কারণে দুই দেশের ব্যবসায়ীদের সমঝোতায় ২৫ থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ছিল। 
সোমবার সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে বাণিজ্যিক কার্যক্রম ও পণ্য খালাস শুরু হয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, ঈদের ছুটির সময়ে নিজস্ব নিরাপত্তা কর্মী, আনসার সদস্যদের মাধ্যমে বন্দর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। 
এসময় বেনাপোল পোর্ট থানা পুলিশ বন্দর এলাকায় সার্বক্ষণিক টহল পরিচালনা করে। ফলে ছুটিকালীন সময়ে বন্দরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঘটেনি। 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ছুটির পুরোটা সময় বন্দর এলাকায় অতিরিক্ত নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ডিউটি থাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে ছুটি শেষ হয়েছে। 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ঈদের ছুটির সাতদিন পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। 
ঈদের সময় যাত্রীচাপ কিছুটা বেশি থাকলেও ইমিগ্রেশনের অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুত রাখায় যাত্রীদের দ্রুত ও নির্বিঘ্ন সেবা দেওয়া সম্ভব হয়েছে। 
এদিকে, সাতদিন বন্ধ থাকায় যে পণ্যজটের সৃষ্টি হয়েছে, তা দ্রুত নিরসন করতে কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা সোমবার সকাল থেকে কাজ করছেন।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর