বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সিলেটের হাকালুকি হাওরে বাদাম চাষে বাম্পার সম্ভাবনা

সংবাদদাতা, সিলেট :    |    ০৭:০৪ পিএম, ২০২১-০৫-০২

সিলেটের হাকালুকি হাওরে বাদাম চাষে বাম্পার সম্ভাবনা

এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকি। এই হাওরেই এখন বাদাম চাষ হচ্ছে। ভালো ফলন ও লাভ দেখে বাদাম চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। তবে কৃষকদের দাবি সরকারি সহযোগিতা পেলে তারা আরও এগিয়ে নিতে পারবেন। আর ফলন ভালো হওয়ায় কৃষকরা এখন আশার আলো দেখছেন। তবে এবছর বিরূপ আবহাওয়া থেকে বাদামকে রক্ষা করতে আগেভাগেই বাদাম তুলে ফেলার জন্য চাষিদের জানিয়েছে কৃষি বিভাগ। ঝড়-বৃষ্টির কারণে বাদামের ক্ষতি হতে পারে, সেজন্য কৃষকরা বাদাম তোলা শুরু করেছেন। আর যারা একটু উঁচু জমিতে বাদাম চাষ করেছেন তারা আরও সপ্তাহখানেক অপেক্ষা করছেন। প্রতি বছর বর্ষার মৌসুমে হাকালুকি হাওরে থৈ থৈ পানি থাকে, সেখানে শীত মৌসুমে রবিশস্যের সবুজে সমারোহ। পুরো হাওরের এই সবুজ প্রকৃতি মন কাড়ে যে কারো। এই দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছ্ুঁটে আসেন মানুষ জন। মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাঁও এলাকার হাকালুকি হাওরের গেলে দেখা যায়, পুরো এলাকাজুড়ে ফসলের সারিবদ্ধ মাঠ সবুজে ভরপুর। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে আকর্ষণীয় বাদাম ক্ষেতের মাঠ। ক্ষেতে কৃষকদের নিজ নিজ কর্মব্যস্ততা চোখে পড়ে। এসময় চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছর থেকে হাওরের বুকে বাদামের চাষ হয়ে আসছে। কম খরচে ফলন ভালো হওয়ায় বেশিরভাগ চাষি অন্যান্য ক্ষেতের পাশাপাশি এখন বাদাম চাষে নজর দিচ্ছেন। এ সময় বাদাম চাষি নয়াগ্রামের শাহ আলম বলেন, ‘গত ৫ বছর থেকে আমি বাদাম চাষ করছি। এবার বাদামের ভালো ফলন হয়েছে। এ বছর ১ কিয়ার জায়গায় বাদাম চাষ করেছি। গত বছর প্রতি কেজি বাদাম খুচরা ৯০ টাকা ও পাইকারি ৭০ টাকা কেজিতে বিক্রি করি। এ বছর আশা করছি ৭ থেকে ৮ মন বাদাম উৎপাদন হবে।’ ইউসুফনগরের আরেক চাষি নজরুল ইসলাম বলেন, আমি ৩০ শতক জায়গায় বাদামের চাষ করেছি। আমি প্রবাসে ছিলাম সেখান থেকে এসে আমাদের জায়গায় ধান থেকে শুরু করে বিভিন্ন রকমের শাক-সবজি চাষ শুরু করি। বিশেষ করে গত ৩ থেকে ৪ বছর থেকে বাদাম ও স‚র্যমুখী চাষ করছি। এগুলো চাষ করে বেশ লাভবান হচ্ছি। জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘উপজেলায় এ বছর ১১ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে হাকালুকি হাওরে। বাদামের চাষ বেলে-দোআঁশ মাটিতে ভালো হয়। অন্যান্য ফসলের চেয়ে বাদাম চাষে খরচ ও পরিশ্রম কম লাগে।’ তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে ঘ‚র্ণিঝড়সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ঝড়-বৃষ্টির কারণে হাওর এলাকায় বন্যা হয়ে যায়। এতে বাদামের ক্ষতি হতে পারে। তাই প্রাকৃতিক দুর্যোগে কষ্টের ফসল যেন নষ্ট না হয়, সেজন্য আমরা কৃষকদের জানিয়েছি। অনেকেই ইতোমধ্যে বাদাম তোলা শুরু করছেন।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর