বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামে বড় বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৬

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:২৯ পিএম, ২০২৬-০৬-০১

মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামে বড় বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৬

মিয়ানমারের শান প্রদেশের নামখাম জেলার কাউং তাত গ্রামে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক। নিহত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া বিস্ফোরণে কাউং তাতের প্রায় ২০০টি এবং পার্শ্ববর্তী গ্রাম পান লোনের ১০০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। শান প্রদেশের সঙ্গে চীন, লাউস এবং থাইল্যান্ডের সীমান্ত আছে। নিহতদের মধ্যে ৩ জন চীনা নাগরিক আছেন। বাকি নিহতদের মধ্যে ৬ জন অপ্রাপ্তবয়স্ক এবং একজন এক বছর বয়সী শিশু আছে। গতকাল রোববার স্থানীয় সময় রাত ১২টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ। শান প্রদেশটি মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)-এর নিয়ন্ত্রণাধীন। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করার এক বছরের মধ্যে সেনাবাহিনীকে হটিয়ে শান প্রদেশ দখল করে টিএনএলএ। শান প্রদেশে মূল্যবান জেড পাথরের খনি আছে। সেই খনির নিয়ন্ত্রণও টিএনএলএর হাতে। বিস্ফোরণের পর প্রথম পর্যায়ে ধারণা করা হয়েছিল যে সামরিক বাহিনীর বিমান অভিযানের কারণে এ ঘটনা ঘটেছে। পরে এক বিবৃতিতে টিএনএলএ’র পক্ষ থেকে বলা হয়, কাউং তাত গ্রামের একটি গুদামে খনির কাজে ব্যবহার উপযোগী বিস্ফোরক জেলিগনাইট ছিলো। ‘দুর্ঘটনাবশত’ সেই জেলিগনাইট ফেটে যাওয়ায় এই বিপর্যয় ঘটেছে। আজ সোমবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে উল্লেখ করে টিএনএলএর বিবৃতি আরও বলা হয়েছে, কাউং তাত এবং পান লোন গ্রাম থেকে মোট ৭৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। টিএনএলএ’র বিবৃতিতে বলা হয়েছে, মৃত এবং আহতদের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বিভিন্ন ঘরবাড়ির ধ্বংস্তূপে এখনও অনেকে চাপা পড়ে আছে। গুদামে রাখা জেলিগনাইটের বিস্ফোরণ কীভাবে ঘটল, তা জানতে ইতোমধ্যে টিএনএলএ-এর উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। উল্লেখ্য, টিএনএলএ মিয়ানমারের সবচেয়ে বড় ও শক্তিশালী জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি। ২০২১ সালে ক্ষমতা দখলের পর মিয়ানমারের জান্তা সরকার যে কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর হাতে সবচেয়ে বেশি নাস্তানাবুদ হয়েছে, টিএনএলএ সেসবের মধ্যে টিএনএলএ অন্যতম। সূত্র : বিবিসি

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর