বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পক্ষপাতিত্ব মূলক বিসিবির এক্রিডিটেশন কার্ড, নেপথ্যে শাহীন ও মুস্তাফিজ খালু! 

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:১১ পিএম, ২০২৬-০৬-১৬

পক্ষপাতিত্ব মূলক বিসিবির এক্রিডিটেশন কার্ড, নেপথ্যে শাহীন ও মুস্তাফিজ খালু! 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি)  সাংবাদিক এক্রিডিটেশন  কার্ড প্রদান প্রক্রিয়া নিয়ে বিদ্যমান স্বেচ্ছাচারিতা,  স্বজন প্রীতি   ও বৈষম্য  নিয়ে   অনুসন্ধানে  বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।   গত মঙ্গলবার (১৬-৬-২৬) একটি পত্রিকায় এই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর তোলপাড় শুরু হয় বিসিবি এবং  সাংবাদিকদের মধ্যে । বিসিবির অনেক অফিশিয়াল  এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অনেক সাংবাদিক   এক্রিডিটেশন কার্ড প্রদান নিয়ে বিসিবির দায়িত্বশীলদের  স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতিত্তমূলক  কর্মকাণ্ড নিয়ে  নানা তথ্য প্রদান করেন এই প্রতিবেদক কে। 
বিশেষ সূত্রে জানা গেছে,   বিসিবির  সাংবাদিক এক্রিডিটেশন  কার্ড প্রদানে দীর্ঘদিন ধরে  দায়িত্ব পালন করা  বিসিবির অফিসিয়াল মোহাম্মদ  মুস্তাফিজুর রহমান (যিনি সবার নিকট মোস্তাফিজ  খালু নামে সর্বাধিক পরিচিতি )  ও মোহাম্মদ শাহিন এর সাথে যে সব  সাংবাদিক বিশেষ সম্পর্ক  বজায় রাখতে পেরেছে তাদেরকে এই সাংবাদিক এক্রিডিটেশন কার্ড  প্রদানে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়ে আসেছে বছরের পর বছর।  এরমধ্যে  ক্রীড়া সাংবাদিকতার অ, আ, ক,খ... না জানা সাংবাদিকের সংখ্যা বেশি।  এসব সাংবাদিক থেকে  মুস্তাফিজ খালু ও শাহীন  বিশেষ সুবিধা নিয়ে থাকেন বলে মিডিয়াপাড়ায়  জোর গুঞ্জন রয়েছে । 
বিশেষ সুবিধার জোরে  চট্টগ্রামের অনেক  সরকারি অনিবন্ধিত  নিউজ পোর্টাল ও  অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা    সাংবাদিক এক্রিডিটেশন কার্ড পেয়ে আসছে  এই শাহিন এবং মুস্তাফিজ খালুর বদান্যতায়। অথচ প্রকৃত, অভিজ্ঞ,   দক্ষ ক্রীড়া  সাংবাদিকরা কার্ড পান না নিয়ম মেনে আবেদন করার পরেও।  এছাড়া ৫ আগস্ট এর পূর্ববর্তী  সাংবাদিক এক্রিডিটেশন কার্ড প্রদানের নিয়ন্ত্রণের অন্যতম হোতা আব্বাস গং  এর ইশারায় এখনো এই ২ জন কাজ করে থাকেন।  পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর  শাহীন তার হোয়াটসঅ্যাপ নাম্বারে থাকা প্রোফাইলের ছবি ও বদলে ফেলেন। 
কার্ড প্রদানে পক্ষপাতিত্ব ও স্বেচ্ছাচারিতার ব্যাপারে জাতীয় পত্রিকায় কর্মরত চট্টগ্রামের এক সাংবাদিক বলেন,  " যারা সেলফি বাজি করে,  ডিনার এবং লাঞ্চ টাইমে প্রেস  বক্সে  আসে,  নিউজ করে না  তাদেরকেই  বিশেষ সুবিধার জোরে কার্ড প্রদান করে  বিসিবির  এই ২ অফিসিয়াল  ।  বিসিবির উচিত দীর্ঘদিন দায়িত্বে থাকা এই দুইজনকে সরিয়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব প্রদান করা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক অফিসিয়াল বলেন,
 " ১৭-১৮ বছর যাবত  কার্ড প্রদানের দায়িত্ব থাকা মুস্তাফিজ খালু ও শাহীন সাংবাদিকদের মধ্যে একটি বলয় সৃষ্টি করেছেন। আর এই বলয়কে নিয়ন্ত্রণ করে ঢাকা ও চট্টগ্রামের একটি  সিন্ডিকেট।  সিন্ডিকেটের কথামতো তারা কাজ করে থাকেন এবং এর বিনিময়ে তারা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। ফলশ্রুতিতে ঘুরে ফিরে ওইসব সাংবাদিকরাই কার্ড পেয়ে থাকেন।  দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও  অন্য সাংবাদিকদের নানা অজুহাতে কার্ড প্রদান করা হয় না "।  
এই ব্যাপারে জানর জন্য  বিসিবির অফিশিয়াল শাহিন ও মোস্তাফিজ খালুর ব্যবহৃত মুঠোফোন নাম্বার একাধিক বারযোগাযোগ  করা হলে তারা  ফোন রিসিভ করেন নি ।
অ্যাক্রেডিটেশন কার্ড বিতরণে ওঠা অভিযোগের বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তদন্ত বা ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এই নিয়ে সাংবাদিক মহলে জোরালো আলোচনা চলছে ।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর