বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৪৯ পিএম, ২০২৬-০৬-২৫

টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

টঙ্গী প্রতিনিধি :
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোনে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজ এবং একযোগে ৫৭টি ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় টঙ্গীর সুর তরঙ্গ রোডের প্রবেশমুখে আয়োজিত অনুষ্ঠানে তিনি ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে টঙ্গী অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও নির্মাণকাজেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীকে উন্নত নাগরিক সেবা প্রদান, জলাবদ্ধতা নিরসন এবং নিরাপদ ও আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে ড্রেন পরিষ্কার কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে সড়ক নির্মাণ ও সংস্কার কার্যক্রমও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন ভূমিকা পালন করতে হবে। ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন ম-ল, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা,  টঙ্গী পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, জলাবদ্ধতা হ্রাস এবং নাগরিক দুর্ভোগ কমানোর লক্ষ্যে ৫৭টি ওয়ার্ডে একযোগে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ৫১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন তিনটি সড়ক প্রকল্প সম্পন্ন হলে টঙ্গী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নগরবাসীর যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর