শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:০৫ পিএম, ২০২৬-০৭-০২
জামালপুর প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পানির পাম্পের জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান- বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে পানির পাম্পের জন্য বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতা বশত শরীরে বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয় । পরে স্বজনরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন খবরটি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,
, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বকর নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited