শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৪৯ পিএম, ২০২৬-০৭-০৪
স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জুলাই জাতীয় বিশেষ সম্মাননা’ পেয়েছেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত থেকে তিনি এই বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন।
ওমর ফারুক জুলাই আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন, তিনি চট্টগ্রাম কলেজের ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে।
উল্লেখ্য, ২০২৪ সালপ ১৬ই জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের স'ন্ত্রা'সীদের বর্বরোচিত হা'ম'লার শিকার হন ওমর ফারুক। আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গু'লিবর্ষণের সময় তিনি গুরুতর গু'লিবিদ্ধ হন এবং দীর্ঘদিন আইসিওতে ছিলেন।
তীব্র প্রতিকূলতা ও জীবনঝুঁকি উপেক্ষা করে রাজপথে সম্মুখসমরে লড়াই করা এই ছাত্রনেতাকে তাঁর সেই সাহসী আত্মত্যাগের জন্যই এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হলো।
সম্মাননা প্রাপ্তি শেষে ওমর ফারুক জানান, এই সম্মাননা শুধু তাঁর একার নয়, বরং জুলাই বিপ্লবের সকল শহীদ এবং আহত ছাত্র-জনতার। দলমত নির্বিশেষে একটি সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তিনি আগামীতেও রাজপথে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited