শিরোনাম
মো. আনিসুজ্জামান, খুলনা : | ০৫:৩৫ পিএম, ২০২১-০৫-০৮
ভারত, পাকিস্তান ও চীনের কাঁচাপাটের চাহিদা অনুযায়ী রফতানি করা সম্ভব হচ্ছে না। বৈরি আবহাওয়ায় দক্ষিণাঞ্চলে কাঙ্খিত পাট উৎপাদন হয়নি। ফলে মোংলা বন্দর দিয়ে খুলনার দৌলতপুরের কাঁচাপাট রপ্তানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। রপ্তানীকারকরা এ মৌসুমে চাহিদা অনুযায়ী কাঁচাপাট কিনতে পারেনি। তারপরেও কৃত্রিম সংকট চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত পাঁচ বছরে কৃষকরা পাটের ন্যায্যমূল্য পায়নি। ফলে তারা পাট চাষ কমিয়ে দেয়। গতবারের বন্যা ও আম্ফানের কারণে পাট আবাদ ক্ষতিগ্রস্থ হয়। ফরিদপুর, রংপুর, যশোর, সাতক্ষীরা, খুলনার পাইকগাছা ও ডুমুরিয়ায় কাঙ্খিত পাট উৎপাদন হয়নি। বিগত বছরগুলোতে কৃষক প্রতি মণ পাট দু’হাজার টাকা থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করে। গত জুলাই থেকে দৌলতপুর মোকামে পাট আসার পরিমাণ কমে যায়। প্রতি মণ পাট পাঁচ হাজার টাকা দরে বিক্রি হয়।
পাট অধিদপ্তর খুলনার সুত্র জানায়, গত অর্থ বছরে ১৮৮ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ১ লাখ ৭৫ হাজার ২ শ’ বেল পাট রফতানি হয়। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ৮৪ কোটি ৯২ লাখ টাকা মূল্যের ৬৯ হাজার বেল পাট রফতানি হয়। মোংলা সমুদ্র বন্দর দিয়ে পাকিস্তান, চীন ও বেলজিয়ামে রপ্তানি হয়। বেনাপোল, বাংলাবান্দা দিয়ে ভারতে রফতানি হয়। খুলনার দৌলতপুরের আকুঞ্জী ব্রাদার্স, রোশনি কবির, এস আর জুট, নামফা ট্রেড ইন্টা., ইয়াসিন ব্রাদার্স, মামুন জুট, রিপন এন্টারপ্রাইজ ও রিফাত এন্টার প্রাইজ রফতানি করছে। পাট অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, দৌলতপুর মোকামে কাঁচাপাটের আমদানি অনেক কম। সেকারণে রফতানি কম হয়েছে। গত তিন যুগে দৌলতপুর মোকামে এমন সংকট হয়নি। দৌলতপুর পাট রফতানিকারক শেখ শহিদুল ইসলাম জানান, আম্পানের কারণে উৎপাদন কম হওয়ায় সেখানে পাট রফতানি কমেছে। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের পাট কলগুলো বাংলাদেশের কাঁচা পাটের ওপর নির্ভরশীল। ভারত গোল্ডেন ফাইবারস কোয়ালিটির পাট ক্রয় করে। যা এশিয়ার মধ্যে শুধুমাত্র ফরিদপুর অঞ্চলেই উৎপাদিত হয়। মূলত: উৎপাদন কমের কারণে রপ্তানি বাণিজ্যে ভাটা বলে তার অভিমত।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited