শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:১৮ পিএম, ২০২১-০৫-০৯
মাদারীপুরের শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় স্পিডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৯ মে) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সম্প্রতি স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এতে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র্যাব অভিযান শুরু করে মামলার এজাহারনামীয় আসামি স্পিডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আজ বিকেলে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। গত ৩ মে ভোরে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ২৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিমুলিয়া ঘাটের ইজারাদার, বোটের মালিক-চালকসহ চারজনের নামে মামলা হয়। নৌ-পুলিশের এসআই লোকমান হোসেন শিবচর থানায় এই মামলা করেন। মামলার বিষয়ে শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, দুর্ঘটনায় ঘাটের ইজারাদার ইয়াকুব বেপারী, বোটের মালিক চান মিয়া ওরফে চান্দু, জহিরুল ইসলাম ও চালক শাহ-আলমের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited