শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৩:৫৬ পিএম, ২০২১-০৫-২৮
চট্টগ্রামের আনোয়ারায় টেম্পুর ধাক্কায় মো. আলমগীর (৩০) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত একটার দিকে আনোয়ারা উপজেলার বনফুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর চন্দনাইশ উপজেলার কাঞ্চন ইউনিয়নের আব্বাস পাড়া এলাকার আমির ইসলামের ছেলে।
নিহত আলমগীরের ভগ্নিপতি মো. শহিদুল ইসলাম বলেন, রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্ধকারে টেম্পুর সঙ্গে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি গাছের সঙ্গে জোরে আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
চমেক হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত মোটর সাইকেল চালককে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলমগীর মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে টেম্পু ধাক্কায় দেয় বলে জানিয়েছেন পরিবার।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited