শিরোনাম
সংবাদদাতা, সিলেট : | ০৩:৪৩ পিএম, ২০২১-০৫-৩০
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আজলপুর গ্রামে শনিবার বিকালে স্বামীর ধারালা অস্ত্রের আঘাতে স্ত্রী ক্ষতবিক্ষত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংখাজনক ভাবে তাকে সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তার অবস্থা আশংখ্যাজনক বলে জানা গছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসির নির্দের্শে পুলিশ হাসপাতালে আহত গৃহবধুকে দেখতে ছুটে যান ও ঘটনাস্থল পরিদর্শন করে স্বামী ছালাম মিয়াকে আটক করা হয়।
স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজলার আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামের ছালাম মিয়া দীর্ঘদিন পুর্বে একই উপজেলার বাদে রায়ঘর গ্রামের মৌসুমি আক্তারকে বিবাহ করেন। তাদের দাম্পত্য জীবনে ৩টি সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে কারনে অকারণে স্বামী ছালাম মিয়া প্রায়ই তার স্ত্রী মৌসুমি আক্তারকে মারপিট করত। এ বিষয় একাধিকবার শালিস বৈঠক করেন স্থানীয় মুরুবীয়ান।
এরই দ্বারাবাহিকতায় শনিবার বিকালে অজ্ঞাত কারনে স্বামী ছালাম মিয়া তার স্ত্রী মৌসুমি আক্তার (৩০)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয় গুরুতর জখম করেন। রক্তাক্ত অবস্থায় প্রাণ রক্ষার্থে মৌসুমি পাশে বাড়িতে আশ্রয় নিতে যাওয়ার পথে উঠানে যাওয়া মাত্রই মাটিতে অজ্ঞান হয়ে পড়েন। এসময় তার মাথা থেকে প্রচুর পরিমান রক্তপাত দেখে স্থানীয় লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। তার অবস্থা আশংখা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। স্বামীর আঘাতে গৃহবধু মত্যু পথযাত্রী হওয়ার খবর পেয়ে তাৎক্ষনিকভাব নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠান এবং অপর একদল পুলিশ হাসপাতালে আহত মৌসুমির খোজঁ নেন। আহত গৃহবধু গুরুতর হওয়ায় ঘটনাকারী স্বামী ছালাম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপার স্থানীয় ওয়ার্ড মেম্বার সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায়ই স্বামী ছালাম মিয়া কর্তৃক স্ত্রী মৌসুমিকে মারপিট করতো। ছালাম তেমন কোন কাজকাম করতে দেখা যায় না। তবে শনিবার বিকালে কি কারনে তার স্ত্রীকে নির্মমভাবে আঘাত করেছে তার সঠিক কোন কারন তিনি জানেন না।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ ডালিম আহমদ বলেন, ঘটনার খবর পেয়ে আহতের স্বামী ছালাম মিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়ছে। আহত স্ত্রীর সার্বিক অবস্থা পর্যবক্ষন করা হচ্ছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনত ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited