বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খুলনায় বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যু

খুলনা প্রতিনিধি :    |    ০৪:১৩ পিএম, ২০২১-০৫-৩১

খুলনায় বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যু

সচেতনতার অভাব, স্বাস্থ্যবিধি না মানাসহ নানা করণে খুলনা জেলায় কোভিড আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ফলে শঙ্কিত জেলার চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসের (১ থেকে ৩০ মে) বিভাগে ২ হাজার ৯২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে শনাক্ত ১ হাজার ৯৪ জনই খুলনা জেলার। তার মধ্যে আবার খুলনা শহরের ৯৪৮ জন। এ সময়ে খুলনায় মারা গেছেন ২৫ জন। তাদের মধ্যে মহানগরীর ২০ জন। জেলায় মাসের প্রথম ১৫ দিনে (১ থেকে ১৫ মে) ৪শ’৪৬ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে নগরীর ৩শ’ ৯৫ জন। এ সময়ে মারা যান ১২ জন। এরপরের ১৫ দিনে (১৬ থেকে ৩০ মে) পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৪৮ জন। এর মধ্যে নগরীর ৫৫৩ জন। এ সময়ে মারা গেছেন ১৩ জন। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে রোগীর সংখ্যা বর্তমানে ৭০ জন। করোনা প্রতিরোধ ও চিকিৎসা কমিটির খুলনার সমন্বয়কারী ডা. মেহেদী নেওয়াজ বলেন, আগের করোনার চেয়ে বর্তমান করোনা শক্তিশালী। ফলে বর্তমান করোনার বৈশিষ্ট্যের কারণেই বেশি রোগী মারা যাচ্ছে। এছাড়া কঠোর স্বাস্থ্যবিধি না মানা সহ একাধিক কারণ রয়েছে। এদিকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের আইচগাতী প্রামের বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান (৭৫) গত শনিবার রাতে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রোববার দুপুরে সম্পন্ন হয়েছে। তাকে গার্ড অব অনার প্রদান করেন আইচগাতী ক্যাম্পের ইনচার্জ এসআই নকিব ইকবালসহ একদল পুলিশ। জানাজা শেষে রাজাপুর গণকবরস্থানে তাকে দাফন করা হয়। অপরদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা করোনায় আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার তিনি জ¦রে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করেন। পরবর্তীতে শনিবার তার রিপোর্ট করোনা পজেটিভ আসে। তিনি নিজ বাড়ি পুঁটিমারী গ্রামে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, এপ্রিলের শুরুর থেকে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। মে মাসের শুরুর দিকে কিছুটা কম থাকলেও ঈদের পরে ফের আবার বেড়েছে। উল্লেখ্য, খুলনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৭২ জন। এদিকে জেলায় মোট আক্রান্ত  ১০ হাজার ১৭৪ রোগীর মধ্যে খুলনা নগরেই শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৪। অর্থাৎ জেলার প্রায় ৮১ শতাংশ রোগীই খুলনা নগরের। খুলনা নগরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৩৬ জন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর