শিরোনাম
মুনসুর রহমান, সাতক্ষীরা : | ০৩:০০ পিএম, ২০২১-০৬-০১
শহরের ইটাগাছা গ্রামের তুলসী দে ও হরিপদ দে’র বিরুদ্ধে জাল-জালিয়াতি করে বিক্রিত জমি পুন: বিক্রয় চেষ্টার অভিযোগ উঠেছে। এতে জমির ক্রেতা রনজিৎ হতবাক। জানা যায়, ইটাগাছা (কামারপাড়া) গ্রামের মৃত. চিত্তরঞ্জন দে এর ছেলে তুলসী দে ও হরিপদ দে পৈত্রিক সূত্রে পলাশপোল মৌজার ৩৭০৮ ডি,পি খতিয়ানের ১৩০৪১ দাগের ১২.৬০ শতক জমির মালিক। ওই জমি তারা বিক্রয়ের ঘোষণা দিলে দক্ষিণ পলাশপোল গ্রামের অম্বিকা চরণ রায় এর ছেলে রনজিৎ কুমার রায় সমস্ত কাগজপত্রাদি পর্যালোচানা করে ৪০ লক্ষ টাকা চুক্তিতে ১২.৬০ শতক জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়। এরপরে তুলসী দে ও হরিপদ দে ওই জমি সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্র অফিসে যেয়ে রেজিষ্টারের সম্মুখে দাঁড়িয়ে থেকে চুক্তিকৃত টাকা বুঝে নিয়ে ২০২১ সালের মার্চ মাসের ১১ তারিখে রনজিৎ কুমার রায় এর নামে ১২.৬০ শতক জমি সাব কোবলা দলিল সম্পাদন করে দেয়। যার দলিল নং-২৩৮৭/২১। ঐ জমির মালিক তুলসী ও হরিপদ দে ইতিপূর্বে জমি বিক্রয় করে ক্ষ্যন্ত থাকেননি। বরং একই দাগের পূর্বের বিক্রিত একই জমি জালিয়াতির মাধ্যমে তুলসী ও হরিপদ ৩০/০৫/২০২১ তারিখে রসুলপুর গ্রামের মৃত. তারাপদ চক্রবর্তীর ছেলে রামকৃষ্ণ চক্রবর্তী এবং ৩১/০৫/২০২১ তারিখে ইটাগাছা গ্রামের মো. আনার উদ্দিন সরদারের ছেলে মো. শফিকুল ইসলামের নামে সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্র অফিসে যেয়ে পুনরায় সাব-কোবলা দলিল সম্পাদনের চেষ্টা করছেন বলে জনশ্রুতি আছে। এ প্রসঙ্গে ক্রয়সূত্রে প্রাপ্ত জমির মালিক রনজিৎ কুমার রায় জানান, কয়েক মাস পূর্বে তুলসী দে ও হরিপদ দে এর কাছ থেকে পলাশপোল মৌজার ৩৭০৮ ডি,পি খতিয়ানের ১৩০৪১ দাগের ১২.৬০ শতক জমি ক্রয় করেছি। এরপরে ওই জমিতে পাকা প্রাচীর দিয়ে ভিতরে মার্কেট ও ঘরবাড়ি করেছি। অথচ সম্প্রতি লোকেমুখে শুনেছি ওই জমি তুলসী ও হরিপদ বিক্রিত জমি পুনরায় অন্যদের কাছে বিক্রয়ের চেষ্টা করছে। আমার জমি তারা অন্যের কাছে কিভাবে বিক্রয় করবে তা বোধগম্য নহে। তিনি আরও জানান, ওই জমি যারা কিনবেন তারা যেন অবশ্যই জেনে বুঝে ক্রয় করেন। আর সেটি করতে ব্যর্থ হলে হয়রানি হবেন তারাও। এ বিষয়ে অভিযুক্ত তুলসী দে ও হরিপদ দে এর কাছে জানতে তাদের সেলফোনে কল করলে ফোনটি রিসিভ করেন। অথচ কথা বলেন নি। অত:পর আবারও তাদের ব্যবহৃত সেলনম্বরে করলে ফোন বন্ধ পাওয়া যায়।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited