শিরোনাম
সংবাদদাতা, দিনাজপুর : | ০৭:১৫ পিএম, ২০২১-০৬-০৮
দিনাজপুরে নারী ঐক্য পরিষদের আয়োজনে নারীর আত্মউন্নয়ন ও স্বনির্ভর করণ কর্মসূচীর আওতায় ৮ জুন মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক। দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সমাজসেবা অফিসার (রেজিঃ) মোছাঃ হাবিবা আখতার, নারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাহেদা আক্তার টাক্য, সাংগঠনিক সম্পাদক সাহানা ফেরদৌসী লাকী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নারী ঐক্য পরিষদের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমা আক্তার। আলোচনা সভা শেষে ১২ জন দুস্থ নারীদের মাঝে প্রত্যেকের মাঝে ১টি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited