বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আগামী দিনে কে হচ্ছেন জেলা যুবলীগের কান্ডারি?

সাতক্ষীরা প্রতিনিধি::    |    ০৩:২৭ পিএম, ২০২১-০৬-০৯

আগামী দিনে কে হচ্ছেন জেলা যুবলীগের কান্ডারি?

মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আ’লীগের অত্যন্ত সুশৃঙ্খল সহযোগী সংগঠন যুবলীগ। সেই সংগঠনের সাতক্ষীরা জেলা শাখায় দীর্ঘ নয় মাস নেতৃত্ব শূন্য। এতে হতাশার আবর্তে তৃণমূলের যুবলীগকর্মীরা। এদিকে, তৃণমূলের সেই কর্মীদের হতাশার গ্লানি মুছে সুপরিচ্ছন্ন জেলা যুবলীগের কান্ডারী হওয়ার প্রত্যাশায় কেন্দ্রীয় নেতাদের দারস্ত হচ্ছেন প্রায় অর্ধ ডজনের বেশি নেতারা।
জানা যায়, একটি আতঙ্কিত নাম সাতক্ষীরা জেলা যুবলীগ। পূর্বের কমিটিতে ওই সংগঠনের সাথে যারা ছিল তাদের অধিকাংশই জেলার বিভিন্ন স্থানে জমি দখল, ঘের দখল, বাড়ি দখল, খুনখারাবি, চোরাচালান প্রভৃতি অনৈতিক কাজের সাথে জড়িতও ছিল। সেই জন্য সংগঠনটির অনেকে গ্রেফতার হয়ে কারাগারেও ছিল। এমনকি ইতিপূর্বে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে জেলার আহবায়ককে বহিষ্কারও করেন কেন্দ্রীয় নেতারা। যার স্মারক নং- বা,আ,যু-০০৮/২০২০, তারিখ-০৩.০৮.২০২০ ইং। এরফলে জেলার সংগঠন থাকলেও নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম নান্টুসহ অনেকে।
আরও জানা যায়, অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে যুবলীগের একাংশের কর্মীরা মূল দলের নেতাদের সাথেও বাক-বিতন্ডে জড়িয়ে পড়ায় ৯ মাস পেরিয়ে গেলেও জেলা যুবলীগের নেতৃত্ব নিয়ে বিভিন্ন মানুষের মনে নানান প্রশ্ন? এমনকি নানান ধান্ধাবাজির দায়ে জর্জরিত জেলা যুবলীগের কান্ডারি কে হচ্ছেন তা নিয়ে চলছে চা এর দোকান থেকে শুরু করে বিভিন্ন কর্মীর মুখে মুখে নানান জল্পনা কল্পনা। কারা আসছেন নতুন নেতৃত্বে, তা পরিষ্কার নয় কারও কাছে। তবে সংগঠনের ভেতরে অনেকেরই নাম আলোচনায় আছে। ইতিমধ্যে অনেকে জেলা যুবলীগের কান্ডারী হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নামও ঘোষণা দিয়ে জোরোশোরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম নান্টু, সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন, তামিম আহমেদ সোহাগ, সৈয়দ আমিনুর রহমান (বাবু), মো. রেজাউল ইসলাম রেজা, যুবলীগের সমার্থক রাজু মোল্লা। এছাড়াও সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিলন রায়, মো. জাহিদ হোসেন বাপ্পি।
নাম প্রকাশ না করার শর্তে তৃণমূলের একাধিক যুবলীগকর্মীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম যারই আশুক সব কিছু নির্ভর করছে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের ওপর। তারাই নির্বাচিত করবেন জেলা যুবলীগের কান্ডারি হবেন কে? নানাভাবে বিতর্কিত জেলা যুবলীগের নেতৃত্বে আমূল পরিবর্তন আসছে এটা অনেকটাই নিশ্চিত বলে মনে করি আমরা। তারা আরও জানান, নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদকসহ অন্য পদগুলোতেও বিতর্কিতদের স্থান হবে না। সৎ ও যোগ্য পরিচ্ছন্ন কর্মী যারা বিগত দিনে রাজপথে সামনে থেকেছেন, আন্দোলন করেছেন, যাদের বিরুদ্ধে কোন প্রকার দূর্নীতির অভিযোগ নেই তারা নেতৃত্বে আসুক। এতে সংগঠন যেমন শক্ত হবে; তেমনি জননেত্রী শেখ হাসিনার হাতও শক্তিশালী হবে। সেজন্য জেলা যুবলীগের কান্ডারী নির্ধারণে সততা, যোগ্যতা, স্বচ্ছ ও উজ্জ্বল ভাবমূর্তির প্রসঙ্গের পাশাপাশি ভবিষতে ¯চ্ছতা ধরে রাখতে সম হবেন এমন কারও হাতে জেলা যুবলীগের নেতৃত্ব তুলে দিবেন কেন্দ্রীয় নেতারা বলে প্রত্যাশা করি আমরা।
বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক ওয়াহিদ পারভেজ জানান, সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বোসে সাতক্ষীরা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার উপকূলীয় এলাকার মানুষ চরম দুর্ভোগে। সেই মানুষদের মাঝে সহায়তা নিয়ে হাজির হচ্ছে প্রতিনিয়ত জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। ইতিপূর্বে জেলা যুবলীগের আহবায়ককে বহিষ্কারের পরে কেন্দ্র থেকে আর কারও নাম এখনো পর্যন্ত ঘোষণা করেনি। আর এখন করারও কোনো চিন্তা ভাবনা নাই। তবে নতুন কমিটি ঘোষণা হলে ওই কমিটিতে বিতর্কিত, মামলাবাজ, চাঁদাবাজ, সংগঠনে অনুপ্রবেশকারী ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের স্থান হবে না। তিনি আরও জানান, সাতক্ষীরায় প্রায় ৮০ ভাগ লোক জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত। তাই আসুন নতুন কমিটি নিয়ে না ভেবে সাতক্ষীরায় আ’লীগের শক্ত ঘাঁটি তৈরি করতে সকলে একসাথে কাজ করি। তাহলেই একদিন আ’লীগের সহযোগী সংগঠনগুলোতে কিন ইমেজের নেতারা নেতৃত্ব আসবে। তখন আর বদনামও ঘুচবে না যুবলীগের।
এ প্রসঙ্গে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম নান্টু জানান, বিগত কমিটির আহবায়ক জেলা যুবলীগকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সেই স্তূপ থেকে আজ জেলা যুবলীগ মানবিক যুবলীগে পরিণত হয়েছে। এর পেছনে আমার অবদান বেশী। দীর্ঘ ৯ মাসেও জেলা যুবলীগের কমিটি ঘোষণা হয়নি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কয়জন নিজেদেরকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তাদের মধ্যে আমিও একজন। এখনও যুবলীগের হাল ধরে আছি। কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আমার ওপর দায়িত্ব অর্পণ করলে তা সঠিকভাবে পালন করবো।  
এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি প্রার্থী তানভীর হুসাইন সুজন জানান, সাতক্ষীরায় জেলা ছাত্রলীগের ৫ বছর নেতৃত্বে ছিলাম। কাউকে কখনও অসম্মান করিনি। আমার কোনো বদনামও নেই। তখন জেলা ছাত্রলীগ একটি সুসংগঠিত ছিল। বর্তমানে জেলা যুবলীগের অবস্থা শোচনীয়। ইতিপূর্বে ওই কমিটিতে যারা ছিল তাদের অনেক বদনামও রয়েছে। সেই বদনাম ঘুচিয়ে যুবলীগকে সাতক্ষীরায় নতুন রুপে প্রতিষ্ঠিত করতে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। আশা করি, তৃণমূলের কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা আমাকে সেই দায়িত্ব দিবেন। তাদের অর্পিত দায়িত্ব পেলে সাতক্ষীরায় যুবলীগকে ঢেলে সাজাবো।  
এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মিলন রায় জানান, মিনি পাকিস্তানখ্যাত সাতক্ষীরায় জঙ্গিবাদের ঘাঁটি। যারাই যুবলীগের দায়িত্বে আসে তারাই জঙ্গিবাদ নির্মূলের তেমন ভূমিকা না রেখে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকেন। তাই আগামী দিনে সৎ, পরিচ্ছন্ন ও ত্যাগী, অসাম্প্রদায়িক, প্রগতিশীল মনার ব্যক্তি নেতৃত্বে আসলে তাদের মাধ্যমে সকলে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ প্রতিহত করে জেলায় যুবলীগের ঘাঁটিতে পরিণত করা পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করা হবে সম্ভব। এদিকে আরেক প্রার্থী মো. জাহিদ হোসেন বাপ্পি জানান, ছাত্র রাজনীতির সাথে বহুবছর পূর্বে জড়িত ছিলাম। আমার সম্পর্কে তৃণমূলের অধিকাংশ কর্মীরা জানে ও চেনেন। সেই ধারাবাহিকতায় তৃণমূলের কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা আমাকে মূল্যায়ন করবেন বলে প্রত্যাশা করি।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর