বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

দিনাজপুর সদরে লকডাউনের প্রথমদিন অতিবাহিত

সংবাদদাতা, দিনাজপুর :    |    ০৭:২০ পিএম, ২০২১-০৬-১৫

দিনাজপুর সদরে লকডাউনের প্রথমদিন অতিবাহিত


দিনাজপুর সদর উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউনের প্রথমদিন অতিবাহিত। জেলায় করোনা সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় সপ্তাহব্যাপী এই লকডাউন ঘোষণ করেছে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি ও স্থানীয় প্রশাসন। 

সাতদিনের লকডাউনে সদর উপজেলার মানুষ ঘর থেকে বের হওয়ার সুযোগ না থাকলেও প্রথমদিনেই শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল স্বাভাবিক দেখা গেছে। এছাড়াও গণপরিবহণ বন্ধ থাকলেও ইজিবাইকচালকদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সকাল থেকে মাঠে কাজ করছে।

এর আগে রোববার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরী সভায় সর্বসম্মতিক্রমে সদর উপজেলায় সাতদিন লকডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৫ জুন মঙ্গলবার সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। চলবে আগামী ২১ জুন পর্যন্ত।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন ১৫ জুন বিকেল ৩টায় সাংবাদিকদের জানান, শহরের সাতটি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। কোনভাবেই প্রবেশ পথগুলো দিয়ে শহর থেকে কাউকে বের হতে দেয়া হচ্ছেনা। আবার বাহির থেকে শহরেও কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আর শহরে যেখানে স্বাভাবিক সময়ে ২৫ হাজার ইজিবাইক চলতো, সেখানে তুলনামুলকভাবে অনেক কম চলছে। তবে ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান তিনি।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুর সদরে আক্রান্ত হয়েছেন ২৯ জন। এখন পর্যন্ত পুরো জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩শ ৬৭ জন, তার অর্ধেকেরও বেশি ৩ হাজার ৬শ ২৪ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন সদর উপজেলায়। মঙ্গলবার পর্যন্ত দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৪ জন। যার মধ্যে শুধু সদর উপজেলাতেই ৭১ জন আক্রান্তের তালিকায় রয়েছেন।
তিনি আরও জানান, জুন মাসের ১৪ দিনের হিসাবে জেলার ১৩টি উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৫২৩ জন, যার মধ্যে সদর উপজেলাতে ৩৪৩ জন। এর মধ্যে আক্রান্ত হয়ে সদর উপজেলায় মারা গেছেন ৯ জন।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর