শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৩৮ পিএম, ২০২০-০৮-০৯
প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী আর নেই। রোববার (০৯ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে, হঠাৎ করেই শনিবার (৮ আগস্ট) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।
রোববার (০৯ আগস্ট) দুপুরে আলাউদ্দিন আলীর সহধর্মিণী মিমি আলাউদ্দিন তার শারীরিক অবস্থা বেশ গুরতর বলে জানিয়েছিল। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরেণ্য এ সুরকার আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছেন। ২০১৫ সালে ৩ জুলাই তাকে ব্যাংকক নেয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার ক্যান্সারও ধরা পড়ে। তবে বেশ কিছুদিন ধরেই আলাউদ্দিন আলীর অবস্থা বেশ স্থিতিশীল ছিল।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited