শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৪:৪৫ পিএম, ২০২১-০৬-১৮
কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় অভিযান চালিয়ে ভুয়া পাসপোর্টসহ মো. ওসমান গণি (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শুক্রবার (১৮ জুন) র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ভোরে এ অভিযান চালানো হয় বলে জানায় র্যাব। আটক ওসমান গণি মাইজঘোনা এলাকার মৃত নুরুল কবিরের ছেলে। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, নিজ বাড়িতে থেকে নকল পাসপোর্ট, নকল জাতীয় পরিচয়পত্র তৈরি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিলমোহর অবৈধভাবে নিজ দখলে রাখাসহ নানা অনৈতিক কাজ চালিয়ে আসছিলেন ওসমান গণি। গোপন সংবাদের খবর পেয়ে ভোরে মাইজঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে সাতটি ভিন্ন নামের বাংলাদেশি পাসপোর্ট, সাতটি ভিন্ন নামে জাতীয় পরিচয়পত্র, একটি জন্মসনদ, অনৈতিক কাজে ব্যবহারের উদ্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবৈধ সিলমোহর উদ্ধার করা হয়। ওসমান গণি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাসহ স্থানীয় বাংলাদেশিদের নামে নকল পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরি করে সরবরাহ করতেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ সম্পাদন করতেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited