বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

চাটখিলে  দুর্বৃত্তের হামলায় স্বামী-স্ত্রী আহত

নোয়াখালী প্রতিনিধি :    |    ০৬:০৬ পিএম, ২০২১-০৮-০৭

চাটখিলে  দুর্বৃত্তের হামলায় স্বামী-স্ত্রী আহত

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নে গভীররাতে ঘরে ডুকে হুমায়ন কবির (৪৫) ও তার স্ত্রী শেফালী বেগমকে (৩৭) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে একদল মুখোশধারী। হামলার ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা ও পুলিশ।
শনিবার ভোর ৪টার দিকে মানিকপুর গ্রামের মাইজের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, ওই বাড়ির বদিউজ্জামানের ছেলে হুমায়ন কবির ও হুমায়নের স্ত্রী শেফালী বেগম। আহত দু’জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শেপালীর অবস্থা আশংকাজনক।
আহত হুমায়ন কবির জানান, ভোর ৪টার দিকে কেউ একজন দরজার বাইর থেকে তাদের দরজা খোলার জন্য বলে। এসময় তারা দরজা না খোলায় মুখোশধারীরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। মুখোশধারীদের মধ্যে ৪ জন তাদের শয়ন কক্ষে প্রবেশ করে ঘাটের ওপর উঠে তাকে ও তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি কুপাতে শুরু করে। এক পর্যায়ে হামলাকারীরা তাদের দু’জনের হাত, পা, বুক, পেটসহ শরিরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  
তিনি আরও জানান, গত ৭-৮ মাস আগে তার প্রবাসী ভাগিনা আকরাম হোসেনের সাথে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাস্তিপুর গ্রামের আবুল কালামের মেয়ের সাথে প্রেমের সম্পর্কে মোবাইলে বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই মেয়েকে বাড়িতে নেননি তার বোনের পরিবার। বিষয়টি সমাধানের জন্য গত দেড় মাস ধরে ওই মেয়েকে নিজের বাড়িতে রাখেন হুমায়ন। গত রোববার ওই মেয়ের বড় বোন তাদের মোবাইলে হুমকি দেয় এক সপ্তাহের মধ্যে তার বোনকে আকরামের বাড়িতে না নিলে সমস্যা হবে। এ হামলার ঘটনার সাথে তাদের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন হুমায়ন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, হুমায়নের ভাগিনার বিয়ে ও তার স্ত্রীকে বাড়িতে না নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রামগঞ্জ থেকে আসা হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে আহতদের পরিবার এবং স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  
 

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর