শিরোনাম
পীরগঞ্জ প্রতিনিধি : | ০৭:৩৭ পিএম, ২০২১-০৮-০৯
রংপুরের পীরগঞ্জে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্টের অভিযোগে মনিরুল ইসলাম সৈকত নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বড়আলমপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ও জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্্রাসার ৯ম শ্রেণীর ছাত্র। সোমবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়। রংপুরের সহকারি পুলিশ সুপার ডি সার্কেল কামরুজ্জামান জানান, ৭ আগস্ট হ্যালো পীরগঞ্জ গ্রুপ নামক ফেসবুক গ্রুপে গফ গড়হরৎঁষ ওংষধস (ঝধুশধঃ) নামক ফেসবুক আই.ডি থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে ছবি পোস্ট করা হয়। শোকের মাসে জাতির পিতার এই অবমাননা কেউ মেনে নিতে পারেনি। ফলে ফেসবুকে ব্যপক সমালোচনা শুরু হয়। ওই পোস্টধারীকে গ্রেফতারে অনুসন্ধানে নামে পুলিশ। পরে ফেসবুক পোস্টকারীকে সনাক্তপূর্বক তার নাম ও ঠিকানা চিহ্নিত করা হয়। গত রোববার রাতে বড় আলমপুর ইউনিয়নের সন্যাসীর বাজারের জড়িত অপরাধির পিতার মুদিখানার দোকানের সামন থেকে তাকে আটক করা হয় এ প্রসঙ্গে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, জাতির জনককে অবমাননা করায় তাকে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited