বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মণিরামপুরে রাস্তার দুরবস্থায় জনভোগান্তি 

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :    |    ০৭:৪০ পিএম, ২০২১-০৮-০৯

মণিরামপুরে রাস্তার দুরবস্থায় জনভোগান্তি 

যশোরের মনিরামপুরের জলকর রোহিতা পূর্বপাড়ায় পাকা সড়ক থেকে দাসপাড়ায় ঢুকতে কাচা রাস্তা রয়েছে ৫০০ ফুট। বৃষ্টির ছিটাফোটা পড়তেই মাটি ফুলে উঠে কাদার সৃষ্টি হয়। বর্ষার মৌসুমে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। রাস্তাটির দুইধার বসবাস ১৫-২০ পরিবারের। যাদেরমধ্যে রিকসা চালান ৫-৭ জন। সকালে হাঁটু কাদা মাড়িয়ে তাদের পাকা রাস্তায় উঠতে হয়। রাতে ফিরতে হয় একইভাবে। দুইবারই ধুতে হয় রিকসা। এভাবে পার হয় বর্ষার মৌসুম। দীর্ঘদিন জনপ্রতিনিধিদের পিছু হেঁটে রাস্তাটি সলিং করাতে পারেননি তারা। ভোটের সময় পাওয়া আশ্বাসে তুষ্ট থাকতে হচ্ছে তাদের। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, হার্টের রোগী। একটু হাঁটলে হাপসে যাই। রিকসা চালিয়ে দিন চলে। সকাল বিকেল কাদা দিয়ে রিকসা আনা নেয়া করতি দুইজন ঠেলা লাগে।
আরেক বাসিন্দা আমান খা বলেন, রাস্তার পাড়ে কবরস্থান। কাদার জন্যি এখন কবরস্থানের উপর দিয়ে চলাচল করতি হচ্ছে। চেয়ারম্যান মেম্বররে কতবার জানাইছি কাজ হইনি। কয়দিন আগে চেয়ারম্যান আইলো। সবশুইনে কইছে দেখপানে। রাজকুমার দাস বলেন, ৪০-৫০ বছর ধরে এই কষ্ট। মাঠঘাটে যাওয়া যায় না। স্থানীয় রোহিতা ইউপি সদস্য মহিতুল হোসেন বলেন, আগে কর্মসূচির লোক দিয়ে ওই রাস্তায় মাটি দিছি। রাস্তাটা সলিং করা দরকার। মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, গ্রামবাসী একটা আবেদন করুক। আগামীতে এডিপির বরাদ্দ আসলে রাস্তা সলিং করে দেওয়া হবে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর