শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০৭:৩৮ পিএম, ২০২১-০৮-১২
সিরাজগঞ্জে কর্মরত অবসরপ্রাপ্ত ও বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার দিয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম বিদায় সংবর্ধনা দেন।এসময় পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সদ্যবিদায়ীদের কর্মময় জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, প্রতিটি মানুষের কর্মই তার সবচেয়ে বড় পরিচয়। তাই, আমাদের কর্মজীবনকে কল্যাণময় করতে হবে, তবেই মানব জীবনের স্বার্থকতা। একজন পুলিশ অফিসারের ন্যায়পরায়ণতা ও দেশের প্রতি ভালোবাসা থেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত।
এসময় পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আব্দুল কাদের ও অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ বাহাউদ্দিন ফারুকী, বিপিএম, পিপিএম, সিরাজগঞ্জ থানা, সিরাজগঞ্জ-দেরকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করেন।বিদায়ী সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সার্কেল মোঃ জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শরাফত ইসলাম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited