শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি : | ০৬:১১ পিএম, ২০২১-০৮-২৪
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নের বউ বাজার এলাকায় নৌকায় উঠতে গিয়ে নদীর পাড় ভেঙে মায়ের কোল থেকে নদীতে পড়ে লামিয়া নামের তিন মাস বয়সি এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনায় আরও ১০-১৫ জন নদীতে পড়ে গেলেও তারা নিরাপদে ওপরে উঠেছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ করছে নৌ-পুলিশের সদস্যরা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নলচিরাঘাট-ডালচর রুটের বউ বাজার এলাকার খেবা ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ লামিয়া সুখচর ইউনিয়নের মসজিদ মার্কেট এলাকার আজমির হোসেনের মেয়ে।
নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ মো. ইয়ার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিখোঁজ শিশুকে উদ্ধারে নৌ-পুলিশ কাজ করছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited